রবিবার, 30 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বগুড়ায় মাভাবিপ্রবি শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
রবিবার, ৩০ মার্চ ২০২৫ - ২:৩৬ অপরাহ্ন

মো. জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে বগুড়ায় মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ (শনিবার) ২০২৫ইং তারিখে বগুড়া শহরের স্বনামধন্য রেস্টুরেন্ট হোটেল লা-ভিলা, জলেশ্বরীতলায় এটি অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। যারা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীতে কর্মরত রয়েছেন তারা অনেক দিন পর একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ের অতীত মুহূর্ত স্মৃতিচারণ করেন। উক্ত মিলনমেলা ও ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ এর ডেপুটি ডিরেক্টর ডা: মতিয়ার রহমান, বগুড়া শেরপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো:সজীব শাহরিন (সিপিএস ৩য় ব্যাচ), বগুড়া সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: মোস্তফা মঞ্জুর পিপিএম। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. সিরাজুল ইসলাম (ইএসআরএম) সহ বিশ্ববিদ্যালয়ের একাডেমি শাখায় কর্মরত অফিসারবৃন্দ। অনুষ্ঠানটি বগুড়া এ্যাসোসিয়েশন অফএমবিএসটিইউ স্টুডেন্টস এর সাধারণ সম্পাদক ফার্মেসী বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান এর সঞ্চালনায় পরিচালিত হয়। সিএসই ২০০৫-২০০৬ সেশনের শিক্ষার্থী বখতিয়ার হোসেন বলেন, “আমরা নিজ জেলার শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও নিজেদের মধ্যে ভাতৃত্বের বন্ধনকে দৃঢ়তার লক্ষ্যে প্রথম এই সংগঠনটি শুরু করেছিলাম যেন যেকোনো প্রয়োজনে একে অপরের সাথে সবসময় পাশে থাকতে পারি। আজকে একযুগেরও বেশি সময় পর এই সংগঠনটি নিজেদের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক দৃঢ়তার পাশাপাশি বিভিন্ন সেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে যা আমাদের বগুড়ার মানুষের জন্য গর্বের। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সকলে একত্রিত থেকে আরও ভালো কিছু করবো এটাই প্রত্যাশা রইল।” পরবর্তীতে স্মৃতিচারণের মাধ্যমে মিলনমেলার সমাপ্তি ঘটে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবি টিএসসিসির নতুন পরিচালক অধ্যাপক জাকির হোসেন

যবিপ্রবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠনের উদ্যোগ

নাগেশ্বরীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান

পরীক্ষার হলের ওয়াশরুম যেন নকলের কারখানা

ফতুল্লায় গণপিটুনির পর অস্ত্রসহ দুই ভাইকে পুলিশে দিল এলাকাবাসী

জিএসটি গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত

চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

যবিপ্রবির আইপিই বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

‘তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড়দের উন্নয়ন করতে চাই আমরা’-যশোরে বাফুফে সভাপতি

মহাখালী থেকে তামাক কারখানা অপসারণের দাবিতে মানববন্ধন