বুধবার, 12 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দেশে এই প্রথম কৃষি যান্ত্রিকীকরণ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ - ৩:১০ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক কৃষি যন্ত্রপাতি ও জীবাশ্মসম্পদ প্রকৌশল সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। ‘আধুনিক কৃষি যান্ত্রিকীকরণ ও জীবাশ্মসম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে চতুর্থ কৃষি বিপ্লব বাস্তবায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ সম্মেলন আয়োজন করা হয়।

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি অব অ্যাগ্রিকালচার মেশিনারি অ্যান্ড বায়ো রিসোর্স ইঞ্জিনিয়ারিং (বিএসএএমবিই) এবং বাকৃবির কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ।

 

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে কৃষিকে স্মার্ট খাতে রূপান্তর করা। পাশাপাশি, লাভজনক কৃষি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাও এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।

 

সম্মেলনের আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

 

এছাড়াও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি ড. জিয়াওকুন শি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউসুফ আখন্দ, এসিআই মোটরস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) জনাব সুব্রত রঞ্জন দাস। এছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, জাপান, ভারত এবং দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ২৪০ জন বিজ্ঞানী, কৃষি প্রকৌশলী, নীতিনির্ধারক, উদ্যোক্তা, কৃষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীও এই সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক সম্মেলনের সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী।

 

এসময় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আমরা এখন যান্ত্রিকীকরণের যুগে প্রবেশ করেছি। উন্নত দেশগুলো অনেক আগেই এ পথে এগিয়েছে, আর বাংলাদেশও সেই বিশ্বব্যাপী প্রবণতাকে অনুসরণ করছে। কৃষি যান্ত্রিকীকরণ শুধু সুযোগ নয়, বরং একান্ত প্রয়োজনীয়। এটি উৎপাদনকে কার্যকর ও লাভজনক করার পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই কৃষি নিশ্চিত করবে। ফসল উৎপাদন, প্রাণিসম্পদ, গ্রামীণ উন্নয়ন ও মৎস্য খাতেও যান্ত্রিকীকরণ অপরিহার্য। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে দ্রুত ফলন বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে। তবে এটি কিছু মানুষকে কর্মহীন করলেও নতুন কর্মসংস্থানের দিকও উন্মোচন করবে। এজন্য আমাদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে দেশের উপযোগী কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি তৈরিতে জোর দিতে হবে।

 

বারির মহাপরিচালক ড. মো আব্দুল্লাহ ইউসুফ আখন্দ তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক কৃষি যন্ত্রপাতি ও জীবাশ্মসম্পদ প্রকৌশল সম্মেলনে কৃষি যান্ত্রিকীকরণের গুরুত্ব তুলে ধরা হয়েছে। আধুনিক কৃষি যন্ত্রের উন্নয়ন ও গ্রহণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে কাটার ও ফসল পরবর্তী যন্ত্রপাতির ক্ষেত্রে। বারি স্থানীয় চাহিদার ভিত্তিতে ৫৫টি যন্ত্র উদ্ভাবন করেছে, যা কৃষকদের জন্য সহজলভ্য ও কার্যকরী। তবে প্রযুক্তির গ্রহণযোগ্যতা বাড়াতে ডিজাইন ও রক্ষণাবেক্ষণের দিকে নজর দেওয়া প্রয়োজন। কৃষি উৎপাদন ও পরিকল্পনার উন্নয়নে কৃষকদের ডাটা শেয়ার করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে, যা ভবিষ্যৎ নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

ওই সম্মেলনে ছয়টি টেকনিক্যাল সেশন, একটি ব্যবসায়িক সেশন এবং দুটি পোস্টার সেশনে মোট ১৬০টি গবেষণা প্রবন্ধ ও প্লেনারি সেশনে মোট ৪টি বিষয় উপস্থাপন করা হবে। সম্মেলনে সেরা পোস্টার ও পেপারগুলোকে পুরস্কৃত করার পাশাপাশি সেগুলো জার্নাল অব অ্যাগ্রিকালচারাল মেশিনারি অ্যান্ড বায়োরিসোর্সেস ইঞ্জিনিয়ারিংয়ে (জেএএমবিই) প্রকাশ করা হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে আলোচনা সভা ও ইফতার মাহফিল

ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহযোগিতা করেছেন যশোর যুবদলের সেক্রেটারি!

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির প্রমাণ পেলো দুদক

সোহরাওয়ার্দী কলেজে মাহবুবর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর

বিএনপি ও যুবদল সংঘর্ষ, নিহত ১, আহত ৫

বানারীপাড়া প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি সাইদুল ইসলাম ও সম্পাদক জাকির হোসেন

গবিতে বিভিএসএফের প্রথম কার্যনির্বাহী কমিটির দায়িত্বে আরাফাত-রুম্মান

কর্মস্থলে অনুপস্থিত কর্মচারীকে বেতনসিটে উপস্থিতি দেখিয়ে  বেতন বিল তৈরির অভিযোগ যবিপ্রবি কর্মকর্তার বিরুদ্ধে

বিয়ের দিনই আত্মহত্যা করলো বর

ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৫৮ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী