বুধবার, 5 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাককানইবি উপাচার্যের সাথে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
ALAOL Karim
বুধবার, ৫ মার্চ ২০২৫ - ৪:৩০ অপরাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম-এর আমন্ত্রণে সাড়া দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান। বুধবার (০৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উষ্ণ অভিনন্দন জানান উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। সৌজন্য সাক্ষাৎ শেষে কনফারেন্স কক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য রিসার্চ কোলাবোরেশন (গবেষণা সহযোগিতা) বাড়াতে হবে। একইসাথে সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষা ও গবেষণায় পারস্পরিক বিনিময়ের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ভ্রতৃত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান।” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, অবকাঠামোগত ও পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে অবহিত হয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমন্ত্রণ জানানোর জন্য উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমকে তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিকে আমন্ত্রণে সাড়া দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করায় নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পুনরায় পরিদর্শনের আমন্ত্রণ জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফের ড. এ. এইচ. এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাসুলকে নিয়ে কটুক্তিকারী রাখালকে গ্রেপ্তার ও আলেপের বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন

জাবিপ্রবিতে ছাত্রশিবিরের মধ্যাহ্ন ভোজের আয়োজন

কুড়িগ্রাম সদরে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ

দূর্ঘটনা রোধে রাবি ছাত্রদলের ট্রাফিক সিগনাল স্থাপন

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের নতুন শাখা প্রধান ইমাদুল হক প্রিন্স

যবিপ্রবিতে শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম পরিবর্তন

অটোমেশনের নামে বেসরকারি মেডিকেল ধ্বংসের ষড়যন্ত্র, ১২০০ আসন খালি

মেধাসম্পদ সুরক্ষায় ইউজিসির উদ্যোগ

বশেমুরবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর

ডিআইইউতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান