শনিবার, 11 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে ‘আদর্শ জীবন গঠনে ইসলাম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ - ১০:৫৪ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দ্বীনি কমিউনিটির (বাউডিসি) উদ্যোগে ‘আদর্শ জীবন গঠনে ইসলাম’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ সেমিনার আয়োজন করা হয়।

বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক ড. মো. রুহুল আমিন।

অনুষ্ঠানের শুরুতেই উম্মাহ এর কল্যাণে যুবক-যুবতিদের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা করেন লেখক ও অ্যাক্টিভিস্ট জাকারিয়া মাসুদ। তারপর সিরাতের আলোকে জীবন গঠন নিয়ে বক্তব্য প্রদান করেন খানকায়ে হোসাইনিয়া মাদানিয়ার মোতাওয়াল্লি মুফতি মাহবূবুল্লাহ কাসেমী। বিশিষ্ট দাঈ মুফতি যুবায়ের আহমাদ দাওয়াতের গুরুত্ব ও ইসলামী সংস্কৃতির প্রচার নিয়ে বক্তব্য রাখেন এবং সর্বশেষে তারুণ্যের অস্থিরতা সংকট, প্রশান্তি-সাফল্য ও দ্বীনি দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা শরীফ মুহাম্মদ।

জাকারিয়া মাসুদ তাঁর বক্তব্যে বলেন, ‘আল্লাহর বিধান ছেলেদের জন্যও প্রযোজ্য। আল্লাহর নিয়ম মেনে যদি বর্তমান সমাজের যুবকেরা মেয়েদের দিকে, নারীদের দিকে চোখ তুলে না তাকায়, চোখ নামিয়ে রাখে, তাদের দ্বারা কখনো অপকর্ম সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘নারীদের অধিকার ইসলামই নিশ্চিত করেছে ও ইসলামই নারীদের পূর্ণ সম্মান দিয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আমরা আত্মসমর্পণ করি না: ইরান হয়ে উঠছে আরব মর্যাদার প্রতীক

ইবিতে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্টের প্লান অফ একশন প্রণয়নে সাবন্যাশনাল ডায়লগ অনুষ্ঠিত

পোরশায় স্বল্পমূল্যে খাদ্য বান্ধব কর্মসূচি উদ্বোধন করা হয়

রূপগঞ্জে যুবদল নেতার অভিনব কায়দায় চাঁদাবাজি   

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

যেরকম কাটছে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের মাহে রমজান

গাজার শরনার্থীদের চিকিৎসা সহযোগিতায় মিশরের সাথে আস ফাউন্ডেশনের চুক্তি

মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ফুলবাড়ী বণিক সমিতির পরিষ্কার অভিযান ও প্রচারণা

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিতে মাভাবিপ্রবির শিক্ষার্থীদের প্রতিবাদ ও নিন্দা