রবিবার, 22 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইরানে হামলা চালিয়েছেন ট্রাম্প, ৩ পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
রবিবার, ২২ জুন ২০২৫ - ৯:৫৭ পূর্বাহ্ন

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালানোর দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়ে সফলভাবে অভিযান সম্পন্ন করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানে চালানো এই হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে। এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হামলা চালিয়ে সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে।

ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লেখেন,
আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানে—খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি।’

তিনি আরও দাবি করেন, একটি ওপেন-সোর্স গোয়েন্দা তথ্যে দেখা গেছে, শক্তভাবে সুরক্ষিত ফোরদো স্থাপনাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আল-জাজিরা সূত্রে এ তথ্যও ছড়িয়ে পড়ে।

ট্রাম্প বলেন,
এটি (ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা) মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’
তিনি জানান, ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

এ হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে হত্যা চেষ্টার ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা

বাঁধন ঢাকা কলেজ জোনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাউসিসির সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক ফাহিম

বুটেক্সে হল ফেস্ট উদযাপন হবে ১৬ ডিসেম্বর

রাফি’র গোল্ডেন জিপিএ অর্জন ; ভবিষ্যতে ডাক্তার হতে চাই

নড়াইলে গাছ চুরি করে বিক্রির অভিযোগে  শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যানসহ ১৩ জনের নামে মামলা

ডিবেট ফর ডেমোক্রেসি’র বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডিআইইউ

ছাত্র অধিকার পরিষদ হাবিপ্রবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

অদম্য সংগ্রামী নারী তাহমিনা আক্তার: এক স্বাবলম্বী নারীর জীবনের গল্প

পতনের আগেই আত্মীয়দের পালানোর বার্তা দিয়েছিলেন, নেতাকর্মীদের কথা ভাবেনি হাসিনা