বৃহস্পতিবার, 20 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে দুই দিনব্যাপী গবেষণা মেলা

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:৪৩ অপরাহ্ন

শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে ও গবেষণাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গবেষণা সংসদ (আরইউআরএস)। রাবি ক্যাম্পাসে এই প্রথম দুই দিনব্যাপী ২২-২৩ ফেব্রুয়ারি আয়োজিত হতে যাচ্ছে 1st International Student Conference And Research Fair-2024.
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক তানজিম হাসান প্রাঙ্গন।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এবারের গবেষণা মেলায় পাঁচ শতাধিক গবেষক সহ প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৫৭৩টি গবেষণা সারসংক্ষেপ জমা পড়েছে। এখান থেকে ৮৬ জন শিক্ষকের মাধ্যমে যাচাই-বাছাই করে করে ৩৩৪টি সারসংক্ষেপ চূড়ান্ত পর্যায়ের জন্য বাছাই করা হয়। সেখান থেকে ২০২জন প্রেজেন্টিং অথরসহ সর্বমোট ৪০৭জন গবেষক চূড়ান্ত নিবন্ধন করেন।

এবারের মেলায় ৮০০এর বেশি নিবন্ধিত দর্শক অংশগ্রহণ করেছেন। ভলেন্টিয়ার মেম্বার রয়েছে ১৫০জন। বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ সহ দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদ অংশ নিবেন। এর মধ্য থেকে ১০টি বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদেও ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদ, চারটি ইনস্টিটিউট এবং একটি আন্তর্জাতিক গবেষনা সংগঠন, উচ্চশিক্ষা বিষয়ক সংগঠনের সরাসরি স্টল থাকছে। সংসদের উদ্যোগে মেলায় থাকছে ২মিনিটে গবেষণার বিভিন্ন অঙ্গ সম্পর্কে জানার সুযোগ।
এদিকে, কনফারেন্সে দুই ধরনের উপস্থাপনার সুযোগ থাকছে। ওরাল প্রেজেন্টেশন এবং পোস্টার প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের পরে research paper সমূহকে RURS এর Book of abstract এ লিপিবদ্ধ করা হবে। এছাড়াও ইনডেক্সিং পার্টনার সমূহে পাবলিকেশন গুলো পাবলিশের সুযোগ থাকবে এ মেলায়।
উল্লেখ্য: রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ মূলত শিক্ষার্থীদের গবেষণা নিয়ে কাজ করে। এই গবেষণা সংসদের মূলনীতিগুলো হলো Research, Renovation, Revolution গবেষণা সংস্কৃতি তৈরীর লক্ষ্যে সক্রিয়ভাবে স্নাতক, স্নাতকোত্তর শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম, ইভেন্ট সেমিনার, ওয়ার্কশপ, ট্রেনিং ইত্যাদি আয়োজন করে থাকে এ সংগঠনটি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবি প্রেসক্লাবের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

ইবির রোভার স্কাউটের নেতৃত্বে দিদারুল-সাঈম

রাজশাহীতে প্রতারণা করে ফ্ল্যাট কেনার অভিযোগ

উপাচার্যের স্বেচ্ছাচারিতায় ফ্যাসিস্টের দোসর ববি রেজিস্ট্রার স্বপদে পুনর্বহাল

রাজশাহীতে ১ কেজি গাজা উদ্ধার

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খানসামায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বড়গুনায় নিহত মন্টুর পরিবারের পাশে তারেক রহমান

ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েফেয়ার ফাউন্ডেশনের রাজশাহী জেলা সম্মেলন 

ইরানের আকাশ আমাদের দখলে: দাবি ট্রাম্পের