সোমবার, 7 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পোরশায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে ভাই ও বোন নিহত

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
সোমবার, ৭ এপ্রিল ২০২৫ - ৪:৩০ অপরাহ্ন

পোরশা  (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ জেলার পোরশা উপজেলার  পোরশা পূর্ববাড়ি গ্রামে মোহাম্মদ তোফাজ্জল হক শাহ র ছেলে মোহাম্মদ নূর মোহাম্মদ শাহ এবং মেয়ে মোছাম্মদ রাজিয়া বেগম দুর্বৃত্তের হাতে নিহিত হয়েছে ।
এপ্রিল (সোমবার) দুপুর ১২টায় স‌রজমিনে গিয়ে দেখা যায় তার প্রতিবেশী চাচাতো ভাই আলহাজ্ব মোঃ কাওসার কামাল বলেন গতকাল দুপুর ২ টায় আমাকে নিহত নূর মোহাম্মদের ভাগিনা  ফোন করে বলে আমার মামা ফোন ধরতেছে না রিং হচ্ছে আপনি একটু গিয়ে খোঁজ নেন ।আমি পোরশা কলেজে চাকরি করি ওখান থেকে এসে তাদের বাড়ির সামনে অনেক ডাকাডাকি করার পরও কোন সাড়া শব্দ না পাওয়ায় আমি বাসায় গিয়ে আমার মাকে বলি নূর মোহাম্মদের ভাগিনা আমাকে ফোন দিয়েছে তারা নাকি ফোন রিসিভ করেনা তখন আমার মা তাদের বাসায় গিয়ে দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকি করে ফিরে আসে । বিকাল ৫টায় আবার তার ভাগিনা আমাকে ফোন দিয়ে বলে মামা কোন সংবাদ পেলাম না একটু দেখেন তো আমি পুনরায় বাসায় গিয়ে দেখি বাসা তালা বদ্ধ দরজার ফাঁক দিয়ে কি যেন লাল রং দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে আরো স্থানীয় লোকজন ডেকে দেখায় এবং সবার পরামর্শ ক্রমে পোরশা থানায় অবহিত করিলে তারা  সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হন এবং সার্কেল অফিসার, ডিবি পুলিশ উপস্থিত হয়ে লাশ সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এলাকাবাসীর দাবি তারা যেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘাতকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হয় এবং কঠিন শাস্তি দেওয়া হয়। তাহলে এলাকায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে তারা আশা প্রকাশ করেন।
এ বিষয়ে পোরশা থানা ইনচার্জ মোঃ আবু বক্কর সিদ্দিক এর কাছে জানতে চাইলে তিনি বলেন লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে হস্তান্তর করা হবে এবং সুস্থ তদন্ত সাপেক্ষে এখন কোন কিছু বলা সম্ভব হচ্ছে না আমাদের তদন্ত চলমান রয়েছে ঘটনার সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত আমাদের কাজ চলমান থাকবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবি রিসার্চ সোসাইটির নবীন বরণ ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাস্টারিং বিজনেস কম্পিটিশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মাস্টারিং বিজনেস কম্পিটিশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নড়াইলে পৃথক ঘটনায় ৩ জনকে হত্যা

চবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল

সাবেক প্রতিমন্ত্রীর রাজনৈতিক পিএস রাশেদ গ্রেপ্তার

রাবির পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রেজোয়ানুল-টিপু

টাংগাইল আওয়ামী লীগ অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে পুস্পস্তবক দেওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার 

বার কাউন্সিল পরীক্ষায় অযৌক্তিক ফি নির্ধারণের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

পোরশায় ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন ও বাজার মনিটরিং

পবিপ্রবিতে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত