রবিবার, 19 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরীতে ইটভাটার দৌরাত্ম্য: শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে পরিবেশদূষণ, প্রশাসনের নীরবতা

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ - ৪:১৫ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এগারোমাথা এলাকায় শিক্ষা ও পরিবেশ উভয়ই হুমকির মুখে। এখানকার এগারোমাথা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এগারোমাথা কাওমী মাদ্রাসা ও এগারো মাথা উচ্চ বিদ্যালয়ের মাত্র ৫০০ গজের মধ্যে গড়ে উঠেছে এ এন ব্রিকস, এইচ টি ব্রিকস, জনতা ব্রিকস, জে জে ব্রিকস সহ মোট পাচটি অবৈধ ইটভাটা। এই ইটভাটাগুলো আইন অমান্য করে কার্যক্রম পরিচালনা করলেও প্রশাসনের নীরবতা নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন।

অবৈধ ইটভাটাগুলো থেকে নির্গত ধোঁয়া ও ছাইয়ের কারণে আশপাশের এলাকার বায়ু দূষিত হচ্ছে। এতে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের শ্বাসকষ্ট, অ্যালার্জি ও চোখের সমস্যাসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে। পাশাপাশি জমির উর্বরতা নষ্ট হয়ে কৃষিকাজেও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।

এগারোমাথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান একজন শিক্ষক(নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, “ইটভাটার ধোঁয়ার কারণে শিক্ষার্থীরা খোলা জানালা দিয়ে ক্লাস করতে পারে না। তাদের স্বাস্থ্যঝুঁকি ও পড়াশোনার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

মাদ্রাসার একজন শিক্ষক বলেন, “ধোঁয়া ও শব্দদূষণ শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করছে। এত কাছাকাছি ইটভাটা থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের একাধিক দপ্তরে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, “প্রশাসন জানে, কিন্তু কোনো পদক্ষেপ নেয় না। মনে হয় ইটভাটার মালিকদের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে।”

বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কৃষিজমি বা বসতবাড়ির ১ কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা নিষিদ্ধ। কিন্তু এগারোমাথার পাচটি ইটভাটার ক্ষেত্রে এই আইন সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “ইটভাটাগুলোর বিষয়ে খোঁজ নেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তবে স্থানীয়রা এ ধরনের প্রতিশ্রুতিতে আর আস্থা রাখতে পারছেন না।

এগারোমাথার বাসিন্দারা ও শিক্ষার্থীদের অভিভাবকরা দ্রুত ইটভাটাগুলো বন্ধ করে পরিবেশ পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

নাগেশ্বরীর এগারোমাথার মানুষ অপেক্ষা  করছে, প্রশাসন তাদের আশার আলো দেখাতে পারে কি না, নাকি এই নীরবতাই অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পাঁচবিবিতে গ্রাম আদালত অনুষ্ঠিত 

হাবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ

বুয়েটে ‘ক্লাইমেট হোপ বাংলাদেশ ২০২৫’ : জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তরুণদের জাগরণ

কুড়িগ্রামে জেলা টাস্কফোর্সের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

রাবিতে শিক্ষার্থীদের সমস্যা নিরসনে প্রশাসনের মতবিনিময়

উপকূলীয় অঞ্চলে পবিপ্রবির গবেষণা কার্যক্রমে কৃত্রিম খাদ্যের মাধ্যমে কোরাল মাছ চাষে সফলতা

ইসরায়েলি আগ্রাসনের পেছনে গোপন ষড়যন্ত্র, দাজ্জাল আগমনের ছায়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি হলেন জাবি অধ্যাপক নুরুল ইসলাম

রাজশাহীতে গাঁজা ও ইয়াবাসহ মহিলা গ্রেপ্তার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে শিক্ষার্থীসহ আহত ১৮