শুক্রবার, 21 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শুক্রবার, ২১ মার্চ ২০২৫ - ৪:৫৯ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ফিলিস্তিনে চলমান গণহত্যা এবং ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২১ মার্চ (শুক্রবার) জুম’আর নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ থেকে আগত মুছল্লীরা নাগেশ্বরী বাজার মসজিদ প্রাঙ্গণে একত্রিত হয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এই বিক্ষোভের আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী থানা শাখা।

প্রতিবাদ মিছিলটি বাজার মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের অগ্রভাগে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিনের পক্ষে দাঁড়াও’, ‘মুসলিম নিপীড়ন বন্ধ করো’, ‘গণহত্যা বন্ধ করো’, ‘জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ ইত্যাদি স্লোগান দেন। বক্তারা ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর চালানো নিষ্ঠুর হত্যাযজ্ঞ ও ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানান। তারা বিশ্ব সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এসব নিপীড়ন বন্ধের আহ্বান জানান।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী থানা শাখার নেতৃবৃন্দ বলেন, “আমরা মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ। বিশ্বের যেকোনো প্রান্তে মুসলিমদের ওপর নির্যাতন হলে আমরা নীরব থাকতে পারি না। ফিলিস্তিন ও ভারতের নির্যাতিত মুসলমানদের পাশে আমরা সবসময় আছি এবং থাকবো।”

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শান্তিপূর্ণভাবে মিছিলটি শেষ হয় এবং অংশগ্রহণকারীরা আল্লাহর দরবারে নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া করেন। উল্লেখ্য, ফিলিস্তিনে চলমান সংঘর্ষে প্রতিনিয়ত অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন। পাশাপাশি, ভারতের নাগপুরে মুসলিমদের ওপর দাঙ্গা ও নিপীড়নের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কৃষি গবেষণায় নারীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ: ব্র্যাক চেয়ারম্যান

জবি শিক্ষক সেকান্দারকে অবাঞ্চিত ঘোষণা করে শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত 

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার আজ জন্মদিন

ইবি ডিবেটিং সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন

কুবিতে ছাত্র সংসদের দাবিতে মানববন্ধন ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল

পাবিপ্রবিতে ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা

তজুমদ্দিনে বিধবাকে ধর্ষণ: গ্রেফতার দুই আওয়ামী কর্মী

বরেন্দ্র অঞ্চলে ছাগল পালন করে সাবলম্বী

স্বপ্ন পূরণে দেশবাসীর কাছে সহযোগিতা চান ববি শিক্ষার্থী হাসান