বৃহস্পতিবার, 6 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভোররাতে বাকৃবির পরিবহন শাখা থেকে মাইক্রোবাস চুরি

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ - ৫:০৩ পূর্বাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবহন শাখা থেকে একটি মাইক্রোবাস ও চারটি গাড়ির টায়ার চুরি হয়েছে।

 

বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ বলেন, ‘সিসি টিভির ফুটেজে আমরা দেখেছি, আজ (৫ মার্চ) আনুমানিক ভোর সাড়ে ৫ টায় পরিবহন শাখার পিছন দিকের দেয়াল টপকে বোরকা পরিহিত একজন এবং তার সহযোগী ভিতরে প্রবেশ করে। এরপর তারা টায়ার রাখার রুমের তালা কেটে সেখান থেকে চারটি টায়ার নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের মাইক্রোবাসে (ময়মনসিংহ-চ-৫১০০১৫) উঠিয়ে নেয় এবং পরিবহন শাখার মেইন গেটের তালা কেটে টায়ারসহ মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যায়। পুরো ঘটনাকালীন সময়ে পরিবহন শাখার গার্ড ঘুমাচ্ছিল। আমরা ঘটনার বিষয়ে অবগত হবার পরপরই সিসি টিভির ফুটেজ পুলিশ এবং ডিবির কাছে হস্তান্তর করি এবং এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ‘

 

ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি জানান, ‘টায়ার চারটির মধ্যে বড় গাড়ির টায়ার দুইটি এবং ছোট গাড়ির টায়ার দুইটি। বড় গাড়ির টায়ারগুলোর দাম প্রায় ৭৫ হাজার টাকা এবং ছোট গাড়ির টায়ারগুলোর দাম প্রায় ২৫ হাজার টাকা। তবে মাইক্রোবাসটি ২০-২৫ বছরের পুরোনো।’

 

বিষয়টি নিয়ে জানতে চাইলে বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি ভয়াবহ ঘটনা। আমরা পুলিশের কাছে সিসি টিভির ফুটেজ হস্তান্তর করেছি। পুলিশ আসামিকে শনাক্ত করে ধরার চেষ্টা করছে। পুলিশের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে।

 

বাকৃবির নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মোঃ আরিফুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। বিশ্ববিদ্যালয়ের যে কোনো চুরির বিষয় আমরা তদন্ত করি। তদন্তে আমাদের নিরাপত্তা কর্মীদের অবহেলা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে শাস্তি নিশ্চিত করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

অ্যাকাডেমিক ও প্রশাসনিক সংস্কারসহ ১২৫ দফা রাবি ছাত্রশিবিরের

বশেফমুবিপ্রবিতে শেখ মুজিবকে নিয়ে লেখা বই পুড়িয়ে ছাত্রদলের প্রতিবাদ

মুক্তির উল্লাস বইয়ের মোড়ক উন্মোচন

নাগেশ্বরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

রাসুলকে নিয়ে কটুক্তিকারী রাখালকে গ্রেপ্তার ও আলেপের বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন

পবিপ্রবিতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

যশোর কুইন্স হসপিটালে ‘কুইন্স কেয়ার সার্ভিসের উদ্বোধন’ ঘরে বসেই মিলবে চিকিৎসা

পদত্যাগের দাবিতে উপাচার্য কার্যালয় তালাবদ্ধ করলেন ববি শিক্ষার্থীরা

হোসেনপুরে ব্র্যাকের ইউপিজি নেতৃত্ব কর্মশালা