বুধবার, 18 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবিতে উন্নত মম শিরের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ১৮ জুন ২০২৫ - ৫:৩৪ অপরাহ্ন

ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন বনজ, ফলজ, ঔষুধি ও ছায়াদানকারী গাছ রোপন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সামাজিক সংগঠন উন্নত মম শির।

বুধবার (১৮ জুন) ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করে উন্নত মম শিরের সদস্যরা।

এ বিষয়ে সংগঠনটির আহ্বায়ক  মাসুম বিল্লাহ বলেন, প্রকৃতি আমাদের জীবনের অপরিহার্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ এবং জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। সেই উপলব্ধি থেকেই উন্নত মম শির  শুরু থেকেই যবিপ্রবি ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিয়ে এসেছে।
শুধুমাত্র গাছ লাগানোই নয়, পূর্বে রোপণ করা গাছগুলোর সঠিক পরিচর্যার মাধ্যমেই একটি সবুজ ও প্রাণবন্ত ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব—এ বিশ্বাস আমাদের। তাই আমরা নিয়মিত গাছের পরিচর্যা, পানি দেয়া, আগাছা পরিষ্কার ও গাছের বৃদ্ধির পরিবেশ নিশ্চিত করার কাজ করে চলেছি।
আমাদের এই প্রচেষ্টা শুধুই একটি ক্লাবের কর্মসূচি নয়, এটি একটি সচেতনতা, একটি আন্দোলন। আমরা প্রত্যাশা করি, যবিপ্রবির প্রতিটি শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী এই সবুজ উদ্যোগে যুক্ত হবেন এবং নিজেদের দায়িত্ববোধ থেকে প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করবেন।

উল্লেখ্য, জুলাই বিপ্লবের পর থেকে ক্যাম্পাসের আশেপাশের এলাকায় বাজার মনিটরিং, বৃক্ষরোপন, সড়কে শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে যাত্রা শুরু করে সামাজিক সংগঠন উন্নত মম শির। পরবর্তীতে নোয়াখালী, ফেনী ও কুমিল্লা অঞ্চলে সংঘটিত বন্যার সময়ও স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে দেখা যায় উক্ত সংগঠনের সদস্যদের।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পঙ্গুত্বের পথে শিক্ষার্থী, হল সংস্কারে ব্যর্থতার অভিযোগে প্রভোস্টের পদত্যাগ দাবি

বরগুনার তালতলীতে জাতীয় ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

জোহা দিবসকে জাতীয়করণের দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের

‘তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড়দের উন্নয়ন করতে চাই আমরা’-যশোরে বাফুফে সভাপতি

খানসামায় ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে উপচে পড়া ভিড়

প্রবাসীদের অর্থায়নে গ্যালাক্সি ভরারগাঁও ক্রিকেট লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে

দুরন্ত ফিনিক্সদের আজ জন্মদিন

নোবিপ্রবিতে নতুন বছরের কর্ম পরিকল্পনা নিয়ে উপাচার্যের ঘোষণা

যবিপ্রবিতে সুষ্ঠুভাবে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা সম্পন্ন