সোমবার, 10 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফুলবাড়ীতে দেশব্যাপী ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন 

প্রতিবেদক
Alomgir Hossain Asif
সোমবার, ১০ মার্চ ২০২৫ - ৫:৪৪ অপরাহ্ন

আলমগীর হোসেন আসিফ, ফুলবাড়ী প্রতিনিধি:
দেশব্যাপী ধর্ষণসহ নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে কলেজের মূল ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, নন্দন চন্দ্র মিঠুন, আশরাফুল ইসলাম, হাসানুর রহমান, সুমন কুমার রায়, রমজান আলী রনি, জেলাল সরকারসহ অন্য নেতৃবৃন্দ। এছাড়া, ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মিলন মিয়া, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম ও সিরাজুল ইসলামসহ দলটির আরও কর্মীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ধর্ষণকারীদের ফাঁসির দাবি জানান।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে মাদকদ্রব্যসহ ৩ আসামি গ্রেফতার

মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক গ্রেফতার  

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশের কৃষি: উদ্ভাবন ও অভিযোজনই হতে পারে উত্তরণের পথ

কুড়িগ্রামে কিশোরীকে ১৮ দিন আটকে রেখে ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে রাবি ছাত্রদলের মিছিল

২ বাংলাদেশী কৃষককে নির্যাতনের অভিযোগ

২ বাংলাদেশী কৃষককে নির্যাতনের অভিযোগ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ৪ শিক্ষার্থী হাসপাতালে

সংস্কার ছাড়া বিপ্লবের সফলতা টিকবে না:এটিএম আজহার

গাজায় নির্বিচারে হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের

সুইস ব্যাংকে বাংলাদেশিদের গোপন সম্পদ, ২০২৪ সালে বেড়েছে ৩ গুন