শনিবার, 14 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগে সন্ত্রাসী কর্তৃক হামলার নিন্দা ও প্রতিবাদ

প্রতিবেদক
মোঃ মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
শনিবার, ১৪ জুন ২০২৫ - ৯:২৬ অপরাহ্ন

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য ও দুপতারা ইউনিয়নের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতী ইসলামী মনোনীত সম্ভাব্য সাংসদ সদস্য প্রার্থী ইলিয়াস মোল্লা গণসংযোগ করাকালে সন্ত্রাসী শাহজাহান শিকারী, শাহপরান শিকারী, শাহজালাল শিকারী, আমীর হোসেন, ঈমন, তরিকুল ও আবুল হোসেনের নেতৃত্বে হামলা করা হয়। হামলায় জামায়াতের ওয়ার্ড সভাপতি আবুল হোসেনসহ ৫ জন কর্মী আহত হয়। গণসংযোগে সন্ত্রাসী হামলা ও আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এক বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তারা বলেন। জনাব ইলিয়াস মোল্লা জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ দায়িত্বশীল এবং আড়াইহাজারের জনপ্রিয় জননেতা। তার গণসংযোগে বাধা প্রদান ও হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। যুক্ত বিবৃতিতে তারা আরো বলেন, ০৫ আগস্টে ফ্যাসিস্ট অপশক্তির বিদায়ের পর দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে এবং একটি সহনশীল পরিবেশ বিরাজ করবে। কিন্তু জুলাই বিপ্লবের পরও ফ্যাসিবাদী কায়দায় গণসংযোগে বাধা প্রদান, হামলা ও আহত করার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এ জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাবির ফোকলোর বিভাগের দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব শুরু

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন

হোসেনপুরে ব্র্যাকের ইউপিজি নেতৃত্ব কর্মশালা

ছাতক ও জগন্নাথপুরে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

মৎস অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও দ্রুত নিয়োগের দাবিতে জাবিপ্রবিতে মানববন্ধন

ছাত্রশিবিরে কেউ পদ চাইলে সে অটো মাইনাস, শিবির সভাপতি

ময়মনসিংহে ৬ ডাকাত সদস্য গ্রেফতার

হাবিপ্রবিতে ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সোনালী ব্যাংকে কর্মরত সাবেক শিক্ষার্থীদের নিয়ে রাবিতে মিলনমেলা