শনিবার, 4 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাঁচবিবিতে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্

প্রতিবেদক
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
শনিবার, ৪ জানুয়ারি ২০২৫ - ১০:৫১ অপরাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী উচাই জেরকা এসসি উচ্চ বিদ্যালয় ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির পথচলা শতবছর হওয়ায় সাবেক শিক্ষার্থীরা শতবর্ষ পূর্তি উদযাপনের আয়োজন করেন। এ উপলক্ষে শনিবার সকাল ১১’টায় প্রতিষ্ঠান প্রাঙ্গনে ডক্টরস এসোসিয়েসন আব বাংলাদেশ (ড্যাব) ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করেন। ক্যাম্পের শুভ উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ রুহুল আমিন। এ উপলক্ষে আলোচনার সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোসলেম উদ্দিন শেখ। এ সময় উপস্থিত বক্তব্য রাখেন ড্যাবের জেলা কমিটির সভাপতি ডাঃ এস এম আবুল কালাম আজাদ, সম্পাদক ডাঃ মোঃ খালিদ বিন শরীফ, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ সামছুজ্জোহা, ড্যাবের কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ডাঃ মোঃ আলিম-আল রাজী, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল হাই ও সহকারী শিক্ষক শফির উদ্দিন আকন্দ। এ হেলথ ক্যাম্পে প্রবীন শিক্ষর্থীসহ উপজেলার ৫’শতাধিক বিভিন্ন রোগীকে বিনামূল্যে ঔষুধ ও চিকিৎসা সেবা দেওয়া হয়। ডাঃ আলিম-আল রাজী বলেন, এ বিদ্যালয়ে পড়ালেখা করে ডাক্তার হয়েছি এবং দেশের বিভিন্ন জেলার মানুষের চিকিৎসা সেবা করে আসছি। বিদ্যালয়ের শতবছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে পুরাতন সহপাঠিদের সঙ্গে একসাথে মিলিত হয়ে ভালো লাগছে। সেইসঙ্গে এলাকার মানুষের ফ্রি চিকিৎসা সেবা দিতে পেয়েও খুব ভালো লাগছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

উলিপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, সেনাবাহিনীর অভিযানে মোটরসাইকেল উদ্ধার

বুটেক্সের ওসমানী হল মাঠে শুরু হলো আইটিইটি ক্রিকেট টুর্নামেন্ট 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহীতে বিশাল কর্মী সম্মেলন 

পোরশায় ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী বাছাই এর লক্ষ্যে মতামত গ্রহণ অনুষ্ঠান

নব-নিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাতে বশেফমুবিপ্রবি সাংবাদিক সমিতি

আবারও আওয়ামী লীগের মতো ঐতিহাসিক জরুরত বানানো হলো বিএনপিকে: সারোয়ার তুষার

গাজায় হামলা, সংহতি জানিয়ে রাবি প্রশাসনের সমাবেশ

রাজানগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন কৃষক দলের নেতৃবৃন্দ

ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

তিতুমীরস্থ মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান