সোমবার, 24 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

তিতুমীরস্থ মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদক
Md. Jubayer Islam
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:৫৭ অপরাহ্ন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের “তিতুমীরস্থ মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ” এর নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ জেলা হতে আগত ২৩ -২৪ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আজ।

 

২৪ ফেব্রুয়ারি ( সোমবার ) তিতুমীর কলেজের বিজ্ঞান ভবনের নিচ তলায় অনুষ্ঠিত হয় নবীনবরণ অনুষ্ঠানটি। দুপুর ১২.৩০ টায় শুরু হয় তিতুমীরস্থ মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ এর অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম বর্ষ অনার্স থেকে মাস্টার্স সহ সকল বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. শরীফ উদ্দিন তিতুমীরস্থ মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ এর যুগ্ম সাধারণ সম্পাদক। তার আহ্বানে মঞ্চে আসন গ্রহণ করেন তিতুমীরস্থ মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ এর সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শাওন, সহ সভাপতি রবিউল হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান তুষার।

 

 তিতুমীরস্থ মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলওয়াত, গীতা পাঠ এর মধ্য দিয়ে। এরপর নবীন শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন তারা। শিক্ষার্থীরা তাদের পরিচয় দেন একে একে। অনুষ্ঠানের সাংস্কৃতিক অংশ হিসেবে গান, কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা। 

 

 তিতুমীরস্থ মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মধ্যে থেকে মো. জাকির হোসেন, মনিরুজ্জামান শাওন সহ আরো অনেকে বক্তব্য রাখেন। নবীন শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করেন।

 

নতুন দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে সম্মাননা হিসেবে শিক্ষা মূলক বই উপহার দেওয়া হয়েছে। এছাড়া নবীনদের জন্য লটারির ব্যবস্থা করা হয়।

 

সর্বশেষ, “লোকসংগীত আর হাজারী গুড়, মানিকগঞ্জের প্রাণের সুর” স্লোগানে তিতুমীরস্থ মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর নবীনবরণ অনুষ্ঠান এর সমাপ্তি করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

দাবি আদায়ে সকল প্রকার একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা মেরিটাইম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

বাকৃবি শাখা ছাত্রদলের উদ্যোগে পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে ইফতার

জয়পুরহাটে শিক্ষার্থী হত্যা মামলায় আ’লীগ নেতা ও সাবেক মেয়র হাবিব গ্রেফতার

ট্রাম্প বিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র

লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত

খানসামায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মাভাবিপ্রবিতে অ্যাকাউন্টিং ক্লাবের উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠিত

ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান,৬০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের সীমান্তে বিজিবি’র সতর্ক পাহারা, ২ স্তরের নিরাপত্তা বলয়

রাবিতে জাতীয়তাবাদী সহায়ক কর্মচারী ফোরামের সভাপতি সইজুদ্দিন, সম্পাদক পিয়ারুল