সোমবার, 21 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ডিম দিবস: বাকৃবির পশুপালন অনুষদের ৩৫০০ ডিম বিতরণ

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ২১ অক্টোবর ২০২৪ - ১১:১৮ পূর্বাহ্ন

‘ বিশ্ব ডিম দিবস ‘ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের আয়োজনে প্রায় ৩৫০০ ডিম বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় অন্তর্গত কৃষি বিশ্ববিদ্যালয় প্রাইমারি স্কুল, তিনটি মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটে ওই ডিম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে নয়টার দিকে কৃষি বিশ্ববিদ্যালয় প্রাইমারি স্কুলে সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, স্কুলের শিক্ষার্থী, অভিবাবক এবং কর্তৃপক্ষ নিয়ে মোট ৫০০ ডিম সেখানে বিতরণ করা হয় এবং পরবর্তীতে কে. আর মার্কেটে সাধারণ মানুষকে ডিম বিতরণ করা হয়।

এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাকৃবির পশু পালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. বাপন দে সহ পশুপালন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

কর্মসূচির বিস্তারিত জানতে চাইলে কর্মসূচির সভাপতি অধ্যাপক ড. বাপন দে বলেন, ডিম অত্যন্ত পুষ্টিগুণসমৃদ্ধ খাবার। সকল বয়সের মানুষেরই প্রতিদিন একটি করে ডিম খাওয়া উত্তম তাঁরই অংশ হিসেবে আমরা কেবি প্রাইমারি স্কুলে শিক্ষার্থী, অভিভাকদের প্রায় ৫০০ ডিম বিতরণ করি এবং দুটি মাদ্রাসায় প্রায় ১০০০ ডিম পৌঁছে দেই। কর্মসূচির অংশ হিসেবে আমরা কে আর মার্কেটে রিকশাচালক, শ্রমজীবীসহ সর্বসাধারণের জন্য বিনামূল্যে ডিম বিতরণ করেছি।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর উদযাপিত ‘ বিশ্ব ডিম দিবস ‘ উপলক্ষে আজ বিনামূল্যে ডিম বিতরণসহ দিনভর বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করবে বাকৃবির পশুপালন অনুষদের পোল্ট্রি বিজ্ঞান বিভাগ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি রাবেয়া, সম্পাদক ইয়াসির

বৃষ্টি ভেজায় থেমে নেই দায়িত্ব: ট্রাফিক শিক্ষার্থীদের নীরব যুদ্ধ ঢাকার রাস্তায়

মৎস্য অধিদপ্তরের নতুন পদে দ্রুত নিয়োগের দাবিতে পবিপ্রবিতে মানববন্ধন

মৎস অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও দ্রুত নিয়োগের দাবিতে জাবিপ্রবিতে মানববন্ধন

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস খোলায় বিতর্ক: মুসলিম মূল্যবোধে হুমকি?

দোয়া ও মুনাজাতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল রাবির বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ

অফিশিয়াল লোগো উন্মোচন করলো জাবিপ্রবি

বাংলাদেশ বিমান বাহিনীতে বিদেশী সামরিক বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ নিচ্ছে -অ্যাডমিরাল এম নাজমুল হাসান

ইবতেদায়ী শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ