সোমবার, 27 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে মাঠ দিবস ও গাজর-টমেটো উৎপাদন নিয়ে কৃষকদের প্রশিক্ষণ

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ - ৬:৫৭ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উদ্যোগে মাঠ পর্যায়ে গাজর ও টমেটো উৎপাদন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব খামারে ময়মনসিংহের প্রায় অর্ধশত কৃষক ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সেন্টারের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো: হাম্মাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. জহির উদ্দিন, কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী, গাজর ও টমেটো গবেষণার প্রজেক্ট ইনভেস্টিগেটর ও উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ সামছুল আলম ভূঁঞা, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

গাজর ও টমেটো গবেষণার প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ বলেন, ‘বাংলাদেশে খরা একটি বড় সমস্যা হয়ে উঠেছে। এটি গাজর ও টমেটোর উৎপাদন কমিয়ে দিচ্ছে। বর্তমানে গাজর ও টমেটোর চাহিদা বেশি, কিন্তু সরবরাহ কম। এর ফলে, মানুষের খাদ্যতালিকায় ভিটামিন এ এবং সি এর ঘাটতি হচ্ছে। তাই, বাংলাদেশে খাদ্য নিরাপত্তা বাড়ানোর জন্য প্রতিকূল পরিবেশে পুষ্টিকর রঙিন গাজর ও টমেটো উৎপাদন এবং প্রসারণ এই প্রকল্পের প্রধান লক্ষ্য।’

প্রশিক্ষণের বিষয়ে কৃষক জিলানী বলেন, ‘আমি গাজর ও টমেটো চাষ করে সফল হয়েছি। চর এলাকায় গাজরের ফলন খুব সুন্দর হয়েছে।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘বর্তমানে বাংলাদেশের কৃষি সেক্টরে খামারিরা আগের চেয়ে যে অনেক বেশি ইনোভেটিভ হয়েছে, তাতে বাকৃবির বিশেষ অবদান রয়েছে যেটা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। আর সেই তাড়না থেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজ অনেক গবেষণামুখী। এই গবেষণা হওয়া উচিত মানুষের জন্য, দেশের জন্য।’

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মিরাজ, বেলাল, ইয়াসির

পারস্য উপসাগরের দরজায় তালা দেওয়ার হুমকি ইরানের

কৃষি গুচ্ছের ১২৭ আসন শূন্য, অপেক্ষমান থেকে মেধাতালিকা প্রকাশ

ভিজিডি কার্ড বিতরণে অর্থ বাণিজ্যের অভিযোগ, ফের বিতর্কের কেন্দ্রে বড়ভিটা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু

যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের শিং ভেঙে দিয়েছে ইরান’: যুদ্ধবিরতির পর দাবি তেহরানের

নববর্ষে সংস্কৃতির ছোঁয়ায় চঞ্চল বাকৃবি

বশেফমুবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

রাবির ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি অ্যালামনাইর নেতৃত্বে বরকতুল্লা-মোস্তাফিজুর

কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ প্রফেসর হলেন যবিপ্রবির শিক্ষক

বিএসপি আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান‘ কবিতা মনুষ্যত্ব সৃষ্টি করতে পারে’