শুক্রবার, 7 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

প্রতিবেদক
ALAOL Karim
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ - ৩:৫৪ অপরাহ্ন

জাককানইবি প্রতিনিধি : 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ০৬ টি অনুষদের ১৯ টি বিভাগসমূহের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) নিয়মিত শিক্ষার্থীদের ২০ জনকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) ও মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের হাতে বৃত্তির ১০ হাজার টাকার চেক, সনদ ও ক্রেস্ট প্রদান করেন। ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বুধবার মাননীয় উপাচার্যের অফিস কক্ষের পাশের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়। চূড়ান্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি বিভাগের প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ-এর বার্ষিক অর্থায়ন থেকে এই বৃত্তি প্রদান করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তোমরা কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে প্রত্যেকে নিজ নিজ বিভাগে প্রথম স্থান অধিকার করেছো, এটা তোমাদের অবশ্যই একটি সফলতা। এই সফলতার জন্য তোমাদের যে বৃত্তি দেওয়া হচ্ছে তা সামান্য হলেও তার গুরুত্ব অপরিসীম, এটা তোমাদের কৃতিত্বের স্বীকৃতি। তবে তোমাদের উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে সেরা অবস্থান ধরে রাখতে আরও কঠোর পরিশ্রম ও অধ্যবসায় করতে হবে। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলতে হবে। আমরা আশা করি তোমরা ভবিষ্যতে কবি কাজী নজরুল ইসলামের মান রক্ষার্থে ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানকে উজ্জ্বল করতে কর্মক্ষেত্রেও কৃতিত্বের স্বাক্ষর রাখবে।

বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের জন্য কবি পরিবারের সদস্যদের নামে ৬টি বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হলেন: কলা অনুষদ (প্রমীলা বৃত্তি) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের মজিবুর রহমান, ইংরেজি ভাষা ও সাহিত বিভাগের বেনজীরে জাহান, সঙ্গীত বিভাগের নাহিদা ইসলাম, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের হুমায়রা আক্তার, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সানজিদা ইয়াসমিন। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ (কাজী সব্যসাচী বৃত্তি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কমল চন্দ্র বনিক, ইলেকট্রিক্যাল এন্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সোমাইয়া সোলায়মান। মিতু, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথভাবে হাফসানা আক্তার ও লায়লা মোস্তারী। সামাজিক বিজ্ঞান অনুষদ (কাজী অনিরুদ্ধ বৃত্তি) অর্থনীতি বিভাগের তৌহিদা ইসলাম, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ফাতেমা-তুজ-জহুরা জেনী, ফোকলোর বিভাগের মেজবাহ উদ্দিন ফাহিম, নৃবিজ্ঞান বিভাগের মো. আনাসুর রহমান ছাহাল, পপুলেশন সায়েন্স বিভাগের নাজরাতুন নাঈম মামদুদা, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের রোনা আক্তার। ব্যবসায় প্রশাসন অনুষদ (বুলবুল বৃত্তি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের নাসরিন আক্তার, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের হেনা আক্তার জুঁই, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের মাহমুদা আক্তার। চারুকলা অনুষদ (উমা কাজী বৃত্তি) চারুকলা বিভাগের স্বর্ণা সরকার। আইন অনুষদ (কল্যাণী কাজী বৃত্তি) আইন ও বিচার বিভাগের তরিকুল কবির।

অনুষ্ঠানের শুরুতে বাবুল কাজীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপ-রেজিস্ট্রার (আইন) মুহাম্মদ মাহবুবুর রহমান। উল্লেখ্য কাজী নজরুল ইসলামের নাতি কাজী সব্যসাচী ও উমা কাজীর ছেলে বাবুল কাজী অগ্নিদগ্ধ হয়ে গত ১৯ জানুয়ারি ২০২৫ তারিরখে মৃত্যুবরণ করেন। বৃত্তি প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ-এর অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

খানসামায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শহীদদের রক্ত বৃথা যাবে না: কুড়িগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে বিশাল সমাবেশে রিজভীর হুঁশিয়ারি

গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫-এ সেরা ২০-এ বুটেক্স শিক্ষক আব্বাস উদদীন

রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা, পাল্টাপাল্টি অবস্থানে কর্মবিরতির ডাক অফিসার সমিতির

না.গঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযান: আ.লীগ নেতাসহ ৩৫ জন গ্রেপ্তার

খুবির সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

রূপগঞ্জের পূর্বাচলে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ

লংগদুতে’ ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

ববি শিক্ষার্থী শিফা নূর ইবাদির অকাল মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

২৬ বছরেও নেই ঢাকার সঙ্গে সরাসরি বাস যোগাযোগ