বুধবার, 7 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেকৃবি ল্যাংগুয়েজ ক্লাবের সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক সিয়াম

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ৭ মে ২০২৫ - ১২:০১ পূর্বাহ্ন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভাষা শিক্ষার অন্যতম সংগঠন SAU Language Club এর নতুন কার্যনির্বাহী কমিটি-২০২৫ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার  ৬ মে ২০২৫ তারিখে “ফ্রেশার্স রিসেপশন ও বার্ষিক সাধারণ সভা-২০২৫” অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

▪️ অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর

▪️ অধ্যাপক ড. মো. আরফান আলী, প্রক্টর

▪️ অধ্যাপক ড. নাজনীন সুলতানা, উপদেষ্টা, SAU Language Club

▪️ অধ্যাপক ড. মোসত. নূর মোহল আখতার বানু, মডারেটর, SAU Language Club

▪️ অধ্যাপক মো. মাহবুবুল আলম, পিএইচ.ডি, মডারেটর, SAU Language Club

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের চিফ মডারেটর অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান।

 

অনুষ্ঠানে ভাষা ক্লাবের প্রাক্তন সভাপতি ও নেতৃবৃন্দসহ বর্তমান ও নবাগত সদস্যরা উপস্থিত ছিলেন। ক্লাবের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল জাবের-এর উপস্থিতিও ছিল বিশেষ তাৎপর্যময়।

 

ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৭৯তম ব্যাচের ছাত্র মাহফুজুর আলম শোভন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই ব্যাচের শফিকুল ইসলাম সিয়াম। তাঁরা উভয়েই কৃষি অনুষদের শিক্ষার্থী।

 

নবনির্বাচিত কমিটির প্রতি ক্লাব উপদেষ্টা প্যানেল, সিনিয়র সদস্যবৃন্দ এবং শিক্ষকবৃন্দ শুভেচ্ছা ও সফলতা কামনা করেন। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে বলেন,

“আমরা ক্লাবের ঐতিহ্য রক্ষা করে একটি গতিশীল, সক্রিয় এবং সবার জন্য উন্মুক্ত প্ল্যাটফর্ম গড়ে তুলতে কাজ করবো। SAU Language Club-এর সোনালি সময় ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।”

 

তাঁরা আরও বলেন, ক্লাবের নিয়মিত ভাষা কর্মশালা, বিতর্ক, উপস্থাপনা প্রশিক্ষণসহ নানা সৃজনশীল কার্যক্রম নতুনভাবে চালু করা হবে, যাতে শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।

 

উল্লেখ্য, SAU Language Club “Language is Passion” স্লোগানকে সামনে রেখে ২০১০ সালের এপ্রিলে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটি ভাষা শিক্ষার পাশাপাশি নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতা বিকাশে কার্যকর ভূমিকা রেখে আসছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে অর্থনীতি বিভাগের ইফতার ও দোয়া মাহফিল

রাজশাহীতে গরুরহাট নিয়ে উত্তেজনা

ভাষা আন্দোলনের আলোচিত ও স্মৃতিময় স্থান ময়মনসিংহের বিপিন পার্ক নামফলক স্থাপনের দাবি

বাকৃবি কেন্দ্রে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী আন্দোলন দলের উপজেলা সম্মেলন ও ইফতার মাহফিল

দিরাই থানার অভিযানে ফাতেমানগরের সাঈদ আহমদ গ্রেফতার

গডফাদাররা পালিয়েছে, কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার কে লাগাচ্ছে: মাহবুবুর রহমান মাসুম

হোসেনপুরে দরপত্র সমূহের লটারীর ড্র অনুষ্ঠিত

রাবি নরসিংদী জেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

একটি দলকে খুশি করার জন্য নির্বাচন আগানো দুঃখজনক: নাসীরুদ্দীন পাটওয়ারী