শুক্রবার, 21 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দোয়া ও মুনাজাতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল রাবির বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ - ২:২৮ অপরাহ্ন

দোয়া ও মুনাজাতের মাধ্যমে ভিন্নভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুস্থ ধারার সাংস্কৃতিক সংগঠন “বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ।” শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় সংগঠনটি একটি র‍্যালি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করে।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক আহমেদ রায়হান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহকারী পরিচালক সামসুল আলম, অফিস সম্পাদক ইমরান হাসানসহ অন্যান্য সদস্যরা।
দোয়া শেষে সংগঠনের পরিচালক আহমেদ রায়হান বলেন, “পৃথিবীতে একমাত্র বাঙালিরাই ভাষার জন্য জীবন দিয়ে নজির স্থাপন করেছেন। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে সেই শহীদদের স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করছি।”
এসময় সংগঠনের অফিস সম্পাদক ইমরান হাসান জানান, “বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ একটি সুস্থ ধারার সাংস্কৃতিক সংগঠন। দোয়া পাঠ করাও আমাদের বাঙালিয়ানা ও মুসলিম সংস্কৃতির অংশ। আমরা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মুনাজাতের সুন্দর এই সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ফিরিয়ে আনতে চাই।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

তালতলীতে জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস

ভারতে চিকিৎসার জন্য যাওয়ার পথে ইডেন কলেজের হত্যা মামলার ছাত্রলীগ নেত্রী ও তার ভাই বেনাপোলে আটক

বস্তি এলাকায় ডায়রিয়াজনিত পরজীবী শনাক্ত করলেন বাকৃবির গবেষকরা

বশেমুরবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর

ইসরায়েল ‘লাল রেখা’ অতিক্রম করেছে: জাতিসংঘে চীনের ক্ষোভ

বোনকে নির্যাতনের প্রতিবাদে ভাইকে হত্যা: আল আমিনের মৃত্যুদণ্ড

যবিপ্রবি এলামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা থেকে ঢাকায় বাস সার্ভিস চালুর দাবিতে কুবি উপাচার্য বরাবর স্মারকলিপি

বিদ্রোহী হল প্রভোস্টের পদত‍্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা

ভারত থেকে কুড়িগ্রামে ৯ বাংলাদেশিকে পুশইন, উদ্ধার করে পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ