মঙ্গলবার, 3 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবির সাথে চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষর

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ - ৩:০৬ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাথে সমঝোতা চুক্তি করেছে কলেজ অব প্লান্ট প্রটেকশন বা কৃষি বিশ্ববিদ্যালয় চায়না।

মঙ্গলবার (৩ ডিসেম্বর)  সকাল ১০টায় কৃষি অনুষদের কনফারেন্স রুমে উক্ত সমঝোতা চুক্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

পবিপ্রবির রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক অধ্যাপক ড. মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। অনুষ্ঠানের শুরুতে উপাচার্য কলেজ অব প্লান্ট প্রটেকশন বা কৃষি বিশ্ববিদ্যালয় চায়নার চারজন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানান। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চায়নার কলেজ অব প্লান্ট প্রটেকশনের ডিন অধ্যাপক ড. জুন লিউ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, গত ২৫ বছর যাবৎ দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিথযশা শিক্ষক ও গবেষকবৃন্দ নিরলসভাবে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিতরণ করে চলেছেন। এরই ফলশ্রুতিতে দেশের কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে এ সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম, উচ্চতর প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নে শিক্ষক ও ছাত্র বিনিময় এবং কৃষি গবেষণা কার্যক্রমের দ্বার উন্মোচন করল। 

চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে আরও ছিলেন প্ল্যান্ট বায়োসিকিউরিটি বিভাগের অধ্যাপক জিহং লি, প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ইয়ান লি।

উপস্থিত ছিলেন পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. রুবেল মাহমুদ এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. ইমাদুল হক প্রিন্স প্রমুখ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পোরশায় কুরবানীর পশুর হাট বাজার ব্যবস্থাপনার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে খেজুরের রস খেতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ও সেলিম প্রধান ওরফে ডন সেলিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শেষ হবে ২১ জানুয়ারি

জাবিপ্রবি শিক্ষার্থীদের দ্বারা মবের শিকার হওয়ার অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় নেতার

দৈনিক ইয়াদ এর সম্পাদক তোফাজ্জল হোসেন আর নেই

জাবিপ্রবিতে এম্বুলেন্সের দাবিতে মানববন্ধন

নড়াইলে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১

বিজয় দিবসে ববি সাংবাদিক সমিতির শ্রদ্ধা

রঙিন মুলার সম্ভাবনা: কৃষি গবেষণায় বাকৃবির নতুন মাইলফলক