শুক্রবার, 4 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুর, বিচারে নিরব বিশ্ববিদ্যালয় প্রশাসন

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ৪ জুলাই ২০২৫ - ১১:০৪ অপরাহ্ন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (হাবিপ্রবিসাস) হামলার ৪ দিন পার হলেও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

গত সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৭ টায় ছাত্রদল কর্মী শামীম আশরাফীর নেতৃত্বে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর করা হয়।

ঘটনার রাতেই বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর সাংবাদিকদের অফিস ভাঙচুরের বিচার চেয়ে আবেদন জমা দেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ এনামউল্যা অফিস পরিদর্শন করেন এবং বিচারের আশ্বাস প্রদান করেন। কিন্তু এখন অবধি দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা বলেন, ” উপাচার্যের নির্দেশনা অনুযায়ী ভাঙচুরের ঘটনায় যে ব্যবস্থা নেওয়া হবে তা প্রক্রিয়াধীন রয়েছে। “

 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর কবির বলেন, “শুধু সাংবাদিক সমিতির কার্যালয় নয়, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করবে হাবিপ্রবি প্রশাসন।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বুটেক্স এনভায়রনমেন্টাল ক্লাবের সভাপতি হিমু, সাধারণ সম্পাদক আদিব

রূপগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ পালন   

কুড়িগ্রামে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ: অনিয়মের অভিযোগে বিতর্কের ঝড়

বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল: দাবি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি

স্বেচ্ছায় রক্তদান সংগঠন “বন্ধু”র ৯ম বর্ষপূর্তি উদযাপন

নাসিরনগরের রোকিয়া’ হত্যা মামলার আসামী স্বামী-স্ত্রী হবিগঞ্জ থেকে গ্রেফতার

যশোর ডাকঘরে সহকারী পোস্টমাস্টারের নারী কেলেঙ্কারিসহ অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

‘তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড়দের উন্নয়ন করতে চাই আমরা’-যশোরে বাফুফে সভাপতি

নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে 

বিজয় দিবসে নানান কর্মসূচিতে মুখরিত বশেফমুবিপ্রবি ক্যাম্পাস