বৃহস্পতিবার, 12 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দুরন্ত ফিনিক্সদের আজ জন্মদিন

প্রতিবেদক
Farhan Hossain
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ - ১১:১৪ অপরাহ্ন

১২ই ডিসেম্বর একটি সাধারণ দিন হলেও এইদিনে আত্মপ্রকাশ হয়েছিল একদল স্বপ্নবাজ এবং উদ্দীপনায় ভরা তরুণদলের। যাদের ছিল নতুন কিছু প্রচন্ড ইচ্ছাশক্তি ও সামনের দিকে এগিয়ে যাওয়ার অদম্য সাহস। এরা আর কেউ ই না গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের ১৪ তম ব্যাচ। যারা আজ বিশ্ববিদ্যালয়ের ফিনিক্স ১৪ নামে পরিচিত।   

ব্যতিক্রমধর্মী গণ বিশ্ববিদ্যালয়ে ২০২২ সালের ১২ ই ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে যাত্রাশুরু করে বিশ্ববিদ্যালয়ের  ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের ১৪ তম ব্যাচ। যারা একসময় ফিনিক্স ১৪ নামে পরিচিতি পায় সবার মাঝে।

ফিনিক্স নামটা দেয়ার পিছনে একটা ঘটনা রয়েছে। একসময় জুনিয়র হিসেবে যখন বিশ্ববিদ্যালয়ে আমরা চলাফেরা করতাম তখন আমাদের কেউই তেমন পাত্তা দিতো না। ধরতে গেলে সবাই এক প্রকার অবহেলার চোখেই দেখত। একবার ভেটেরিনারি  অনুষতের সিনিয়ররা এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল। খেলাটা মুলত ছিল অনুষদের ব্যাচ বনাম ব্যাচের খেলান। সেই টুর্নামেন্টে ১৪ তম ব্যাচ প্রথমবার অংশগ্রহণ করবে তাই টিমের একটি নাম দরকার। কি নাম দেয়া যায় তা নিয়ে কিছুদিন চলল জল্পনা কল্পনা। হঠাৎ একজন বলে বসল ফিনিক্স -১৪। প্রথম শোনায় কেউ কিছু বুজে ওঠার আগেই সে বলে বলে উঠল, ফিনিক্স পাখির জন্ম হয় ছাই থেকে আমাদের বর্তমান অবস্থা পোড়া ছাইয়ের থেকেও করুণ তাই আমাদের এই ছাই থেকেই ফিনিক্স পাখির মতো আবারও পুনর্জন্ম নিতে হবে। সবাই হা হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পড় সবাই বলে উঠল ফিনিক্স ১৪ নাম টাই ফাইনাল। সেবছর টুর্নামেন্টে ১৪ তম ব্যাচ অর্থাৎ নবাগত ফিনিক্স -১৪ সবাইকে চমকে দিয়ে রার্নাসআপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল। 

সেই দুবছর আগে যখন শুরু হয়েছিল তখন নতুন পরিবেশ,নতুন শহর,নতুন সহপাঠী কিছু তখন চিনতাম না। এখন মনে হয় এরাই হয়ত বাবা মার অবর্তমানে একে অপরের সবচেয়ে আপনজন। সুখের সময় যেমন সকলে  একে অপরের পাশে থাকে। দুঃখের সময় তেমনিভাবে পরস্পরের পাশে এসে দাঁড়ায়। নিজেদের মধ্যে মারামারি মনকষাকষি যতই হয়েছে তত তাড়াতাড়ি ই আবার একে অপরকে বুকে নিয়ে মনমালিন্য দুর হয়েছে। সবাই তাই বলে ১৪ ব্যাচ একটা মাল। 

 

আজ প্রিয় ১৪ তম ব্যাচ অর্থাৎ ফিনিক্স ১৪’র জন্মদিন। একসময় হয়ত ১৪ ব্যাচ থাকবে না কিন্তু একটি হার না মানা ফিনিক্স ১৪ তৈরিও হবে না।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

ডিআইইউতে সেমিনার অন প্রোডাক্টটিভ রমাদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

বর্জন করুন দখলদার ইসরায়েলি পণ্য, গ্রহণ করুন দেশীয় পণ্য ববি ছাত্রদল

ফুলবাড়ী সীমান্তে বিপুল মাদকসহ ইজিবাইক জব্দ, পালালো চোরাকারবারীরা

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জামায়েত ইসলামীর কড়া বার্তা

পাবিপ্রবি শিক্ষার্থী রাবিকুল হাসান রনি ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় বিচার দাবিতে মানববন্ধন

যবিপ্রবি মেডিকেল সেন্টারে আবারও প্রধান চিকিৎসক ডাঃ দীপক কুমার মন্ডল

হোসেনপুরে দরপত্র সমূহের লটারীর ড্র অনুষ্ঠিত

জবি শেরপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি ওবায়দুল, সেক্রেটারি নাইম