বৃহস্পতিবার, 20 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
শুভ, ক্যাম্পাস প্রতিনিধি (ইবি)
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ - ৫:০২ অপরাহ্ন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে আইন অনুষদের সেমিনার কক্ষে আইন বিভাগ এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় সেমিনারে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুনের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন ইবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল করিম ও অধ্যাপক ড. রেহেনা পারভীন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান ও অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফখরুল ইসলাম, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি মেহেদী হাসান, আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মণ্ডল, ড. আনিচুর রহমান, ড. আরমিন খাতুন, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস ও অর্থনীতি বিভাগের সকারী অধ্যাপক ড. আরিফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।

এসময় পিএইচডি গবেষক পি এম সিরাজুল ইসলাম বলেন, উপস্থাপিত প্রবন্ধে গণমাধ্যম, গণমাধ্যমের স্বাধীনতার অধিকার বিষয়ে আলোকপাত করা হয়েছে। এ ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের অবস্থান, আন্তর্জাতিক আইন ও আইনী দলিল পর্যালোচনা করে ওবাংলাদেশে গণমাধ্যমের বর্তমান অবস্থা এবং প্রত্যাশা তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, সেমিনারে আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডলের তত্ত্বাবধানে ‘Introduction to the Right to Freedom of Press in Bangladesh’ শীর্ষক পিএইচডি প্রোগ্রামের প্রথম প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক পি এম সিরাজুল ইসলাম। তিনি ‘Right to Freedom of Press in Bangladesh: A Legal Study’ বিষয়ে গবেষণা করছেন।

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবিতে তিন দিনব্যাপী একুশে বই মেলা শুরু

কুড়িগ্রামে ভিজিএফের চার মেট্রিক টন চাল জব্দ: চেয়ারম্যান-বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে রাবি ছাত্রদলের মিছিল

আক্কেলপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

শেকৃবিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন

পাবিপ্রবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

কুড়িগ্রামে মাদকদ্রব্যসহ ৩ আসামি গ্রেফতার

কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সতর্কতা জারি

হবিগঞ্জে সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় আরও এক আসামী গ্রেফতার

ইবির আল-কুরআন বিভাগের প্রথম পুনর্মিলনী