বৃহস্পতিবার, 7 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

তিতুমীর কলেজে উদ্বোধন হলো সতিকসাস’র কার্যালয়

প্রতিবেদক
Md. Jubayer Islam
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ - ৯:০২ অপরাহ্ন

৭ নভেম্বর (বৃহস্পতিবার) সরকারি তিতুমীর কলেজে উদ্বোধন হলো সাংবাদিক সমিতির কার্যালয়৷ কার্যালয়ের উদ্বোধন করেন তি’তুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক কাজী ফয়জুর রহমান, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা সহযোগী অধ্যাপক কামাল উদ্দিন হায়দার এবং সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।

 

এসময় তিতুমীর কলেজের অধ্যক্ষ বলেন, আজকে আমরা একটি পরিবর্তিত সময়ে দাঁড়িয়ে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কার্যালয় উদ্ভোদন করছি৷ আমরা আমাদের পরিবর্তন সময়কে ধারণ করি৷ একজন ভালো সাংবাদিক হতে হলে আমাদের প্রচুর পড়তে হবে৷ জ্ঞানার্জন ছাড়া কোন অর্জনই আমাদের জীবনে আমাদের জীবনে আসে না৷ জ্ঞান যে পরম ধন তা আমাদের শিক্ষার্থীদের উপলব্ধি করতে হবে৷ 

 

উপাধ্যক্ষ ড. মিজানুর রহমান বলেন,সাংবাদিক হলো জাতির বিবেক, তুমি যদি নিয়মিত লিখতে চাও, তাহলে অনেক বই পড়তে হবে৷ 

 

এসময় সতিকসাস সভাপতি তাওসিফ মাইমুন বলেন, বিগত সময়গুলোতে সতিকসাস সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে কাজ করেছে। আগামীতেও করবে। 

এর জন্য নানা সময় ক্যাম্পাস প্রশাসন কিংবা ক্ষমতাশীন রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের পক্ষ থেকে বাধার সম্মুখীন হতে হয়েছে। সব কিছুর উপেক্ষা করে সতিকসাস কাজ করে গেছে। 

 

ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতির বিষয় উল্ল্যেখ করে তিনি আরোও বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর থেকে শিক্ষার্থীরা সাংস্কৃতিক চর্চা চালিয়ে যেতে পারছেন। কিন্তু এই চর্চা কতদিন চলবে তা নিয়ে শঙ্কাও তৈরী হচ্ছে। আশা করছি চলমান শান্তিপূর্ণ সময়টা থাকবে। তবে এর বাহিরে ব্যাতিক্রম যে কোন ঘটলে সতিকসাস পূর্বের দিনের মতো নিরপেক্ষতার জায়গা থেকে প্রতিবেদনের মাধ্যমে তা তুলে ধরবে।

 

সমিতির সভাপতি তাওসিফ মাইমুনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাহেদুজ্জামান সাকিবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রলি, সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার আরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, কবি ও লেখক আবিদ আজম, সময় টিভির সিনিয়র রিপোর্টার সানভির রুপল, এশিয়ান টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব জুয়েল, সাংবাদিক তাওফিক অপু, সাবেক সভাপতি শামীম হোসেন শিশির ও সাবেক সহ-সভাপতি আহমেদ ফেরদৌস খান প্রমুখ।

 

উল্লেখ্য ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ক্যাম্পাসভিত্তিক সাংবাদিক সংগঠন সতিকসাস৷ প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে দৃঢ়তার সাথে সাথে কাজ করে যাচ্ছে সাংবাদিকেরা৷

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ছাত্রশিবিরের উদ্যোগে হাবিপ্রবিতে কর্মচারীদের ঈদ সামগ্রী বিতরণ

নাগেশ্বরীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

ইসরায়েলি হামলার নিন্দা, ইরানের পাশে থাকার ঘোষণা কাতারের

শিক্ষা ও গবেষণায় একত্রে কাজ করবে বাকৃবি ও কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়

তরুণ ভেটেরিনারিয়ানদের দক্ষতা বৃদ্ধিতে বিভিএ কর্তৃক ৩ মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

সুনামগঞ্জে ছাত্র আন্দোলন মামলায় আপসনামা দাখিল, তদন্তে নির্দেশ

যবিপ্রবি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল

নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুরক্ষাকল্পে ছাড়নীতি গ্রহনের দাবিতে ভিসি বরাবর স্বারকলিপি প্রদান করে ববি ছাত্রদল

হল প্রভোস্টের সিদ্ধান্তে তীব্র নিন্দা ও মানববন্ধন কর্মসূচি