রবিবার, 25 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ডিআইইউতে স্ক্যাবিস প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রতিবেদক
Delowar Mahmud
রবিবার, ২৫ মে ২০২৫ - ৩:২৮ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধিঃ 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) স্থায়ী ক্যাম্পাসে স্ক্যাবিস ভাইরাস প্রতিরোধে এক ব্যতিক্রমী সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের পি-১০২ ব্যাচের শিক্ষার্থীরা এই উদ্যোগ গ্রহণ করে।

 

রবিবার (২৫ মে), ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা’ কোর্সের অংশ হিসেবে এই দিনব্যাপী ক্যাম্পেইন পরিচালিত হয়। শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে ক্যাম্পাসজুড়ে স্ক্যাবিস ভাইরাসের লক্ষণ, সংক্রমণের কারণ, প্রতিরোধের উপায় এবং করণীয় সম্পর্কে তথ্য ও সচেতনতামূলক বার্তা বিতরণ করে। লিফলেট বিতরণের মাধ্যমে তারা সকলের মাঝে এই ছোঁয়াচে রোগ সম্পর্কে সঠিক ধারণা পৌঁছে দেওয়ার চেষ্টা করে।

 

ক্যাম্পেইনটি পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ নয়ন হোসেন। তিনি শিক্ষার্থীদের এই সুন্দর ও সচেতনতামূলক প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের এই ক্যাম্পেইন সংক্রামক স্ক্যাবিস ভাইরাস সম্পর্কে সকলের মধ্যে সচেতনতা তৈরিতে সহায়ক হয়েছে। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সহায়তা ও সচেতনতার মাধ্যমে যেকোনো দুর্যোগ মোকাবেলা সহজ হয়ে যায়।” এই উদ্যোগের মাধ্যমে ডিআইইউ ক্যাম্পাসে স্ক্যাবিস প্রতিরোধের ক্ষেত্রে একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাফি’র গোল্ডেন জিপিএ অর্জন ; ভবিষ্যতে ডাক্তার হতে চাই

“আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে গভীর চক্রান্ত চলছে”- রাবি উপাচার্য

সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ

নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে খুন 

‘শাহবাগ থেকেই ফ্যাসিবাদ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উত্থান’— শিবির সেক্রেটারি

আগামীর বাংলাদেশ হবে জুলুম নির্যাতন ও অন্যায় দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ – মাওলানা আবদুল হালিম

যবিপ্রবিতে অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরী বর্হিগমন বিষয়ক মহড়া

পোরশার আম বাগানে উকুন পোকার আক্রমণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নেই তদারকি

৭ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের মানববন্ধন:

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের জন্য ইউজিসি অর্থায়নে প্রশিক্ষণ