মঙ্গলবার, 5 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পরকীয়া করার সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
বরগুনা জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ - ১২:৪৭ অপরাহ্ন

বরগুনা জেলা প্রতিনিধি:

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ এলাকা থেকে পলাতক প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেকান্দার ঘরামী (৪৫) তালতলী উপজেলার ৫ নম্বর বড়বগী ইউনিয়নের কাজীরখাল গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, সেকান্দার ঘরামী ও আমির হোসেন খাঁ এই দুজনের সাথে অনেক আগে থেকে জমি জমা নিয়ে বিরোধ চলছিল।গত ১০অক্টোবর প্রতিবেশী গোলেনুর বেগমের কাছে পাওনা টাকা চাইতে যায় আমির।প্রতিবেশী সেকান্দার পরকীয়া সন্দেহ করে আমিরকে স্থানীয় লোকজন নিয়ে মারধর করে।এতে গুরুতর আঘাত পায় আমির হোসেন।প্রাথমিক করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান আমির হোসেন।

মৃত্যুর পরের দিন নিহত আমির হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে সেকান্দারকে প্রধান আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।

র‍্যাব-৮ ডিএডি/সিএ মোঃনুর ইসলাম বলেন,আমির হোসেন হত্যা মামলার এজাহারকৃত পলাতক প্রধান আসামি সেকান্দার ঘরামী মির্জাগঞ্জ এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।আটককৃত আসামীকে তালতলী থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃকালাম খান বলেন আসামীকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ব্রিটিশ হাইকমিশনারের সন্তোষ, লন্ডনে ইউনূসের সফর প্রসঙ্গে ইতিবাচক বার্তা

খানসামায় মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিক্ষোভ

যবিপ্রবিতে ঈদুল আযহা উপলক্ষে ‘উন্নত মমশির’-এর কোরবানি ও মধ্যাহ্নভোজ আয়োজন

যবিপ্রবি ফিজিওথেরাপি বিভাগের প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

বাংলাদেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

ভালুকায় রোর ফ্যাশনের শ্রমিকদের বেতন বকেয়ায় মহাসড়ক অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহীনি মোতায়েন 

আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

ময়মনসিংহ থেকে ৫৯ হাজার লিটার ভোজ্য তেল উদ্ধার, জেল জরিমানা

শহীদ বিশালের পরিবারের পাশে জেলা মৎস্য অফিস