সোমবার, 3 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুবিতে এক আসনের বিপরীতে লড়বে ৬৪ জন

প্রতিবেদক
বিথী আক্তার কাজল, কুবি প্রতিনিধি
সোমবার, ৩ মার্চ ২০২৫ - ৩:০০ অপরাহ্ন

 

 

কুবি প্রতিনিধি:

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মোট ১,০৩০ টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ৬৬ হাজার ৪০২টি। ফলে প্রতি সিটের বিপরীতে লড়বে ৬৪ জন পরীক্ষার্থী।  সোমবার (০৩ মার্চ) এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মুজিবুর রহমান মজুমদার।

 

জানা যায়,  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) আবেদন পড়েছে ৩২,৬৫৮ টি,  বি ইউনিটে (কলাও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) আবেদন পড়েছে ২৩,৭৯২টি এবং সি ইউনিটে (ব্যবসা শিক্ষা অনুষদ) আবেদন জমা পড়েছে ৯,৯৫২ টি। 

 

গত ২৮ ফেব্রুয়ারি ভর্তি আবেদন প্রক্রিয়া শেষ হলেও পেমেন্ট প্রক্রিয়া চলে ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ে ১,০৩০ টি সিটের বিপরীতে ৬৬ হাজার ৪০২ জন পরীক্ষার্থী পেমেন্ট সম্পন্ন করেছে। ফলে প্রতি সিটের বিপরীতে লড়বে ৬৪ জন পরীক্ষার্থী। 

 

‘এ’ ইউনিটের আসন সংখ্যা ৩৫০ টি। ‘বি’ ও ‘সি’ ইউনিটের আসন সংখ্যা যথাক্রমে ৪৪০ ও ২৪০ টি। ‘এ’ ইউনিটের একটি আসন পেতে লড়বে ৯৩ জন, ‘বি’ ইউনিটের প্রতিটি আসনের বিপরীতে ৫৪ জন এবং ‘সি’ ইউনিটে লড়বে ৪১ জন।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘৬৬ হাজার ৪০২ জন পেমেন্ট করেছে এটাই আমাদের প্রকৃত আবেদন সংখ্যা। এটার ভিত্তিতে ইউনিট প্রধানদের জানিয়ে দেব। আমরা আগামীকাল সেন্ট্রাল কমিটির সাথে বসে আলোচনা করে কেন্দ্রগুলো নির্ধারণ করব।’

 

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘যেহেতু এবার আবেদন বেশি পড়েছে কোটবাড়িতে যদি কেন্দ্র সংকুলান না হয় তাহলে আমরা কুমিল্লা শহরের বড় শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর সহায়তা নিয়ে ওখানে কেন্দ্র স্থাপন করব।’ 

 

উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিট এবং একই দিনে বিকেল ৩টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল বিকেল ৪টায়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে তৌহিদি জনতার বিক্ষোভ

গোপালগঞ্জে ছাত্র সমন্বয়কদের ওপর ‘ছাত্রলীগের’ হামলা

রাজশাহীতে সাবেক কাউন্সিলরের মৃত্যু

পাঁচবিবিতে বেড়েছে আলুর চাষ

পবিপ্রবিতে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন কর্তৃক নবীন বরণ অনুষ্ঠিত

যবিপ্রবিতে ঝিনাইদহ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি লিখন, সম্পাদক ইসতিয়াক

কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

জুলাই গণঅভ্যুত্থানে জড়িতদের বিচারের দাবিতে ইবি ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

বক্তব্য মনঃপুত না হওয়ায় এক শিক্ষার্থীকে অবরুদ্ধ করল আইন বিভাগের শিক্ষার্থীরা

নাগেশ্বরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপিত