সোমবার, 27 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ - ২:৫৬ অপরাহ্ন
গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার

রিকি শেখ, গোপালগঞ্জ  জেলা  প্রতিনিধি :

গোপালগঞ্জে অপহরণচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২৬ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ডোমরাশুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের মাঝিগাতী গ্রামের সিফাত খান (৩৫), একই গ্রামের সাব্বির খান (২৩), একই ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ওহিদুল কাজী (২৭), একই ইউনিয়নের সাহাবুল শেখ (২৫) ও একই ইউনিয়নের শিবপুর গ্রামের সাগর মোল্লা (২৬)।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা  জানান, গত ১৮ জানুয়ারি শহরের বেদগ্রাম এলাকা থেকে সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামের অজিত রায়ের ছেলে গোপালগঞ্জ শহরের একটি মুদি দোকানের কর্মচারী অনুপ রায় (২৮) কে অপহরণ করে। তাকে সেখান থেকে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ডোমরাশুর গ্রামের বালা বাড়ির পিছনে নির্জন স্থানে নিয়ে নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি করে ওই অপহরণ চক্রটি। পরে অনুপের পরিবারের কাছ থেকে অনুপের মোবাইলফোনেই বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়। পরে ওই চক্রটি একটি দোকান থেকে মোবাইলে বিকাশে টাকা বের করে নেয়। পরের দিন ১৯ জানুয়ারি অনুপের পরিবার থেকে সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের পর সদর থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। যে দোকান থেকে অপহরণকারীরা বিকাশে টাকা তুলে নেয়, ওই দোকানের সিসি ক্যামেরায় ওই অপহরণ চক্রটিকে দেখে শনাক্ত করে পুলিশ। তদন্তে অপহরণচক্রের সন্ধান পেয়ে বেশ কয়েকজনকে শনাক্ত করে গোপনে স্থানীয়দের জানিয়ে রাখে। রোববার বিকেলে ওই চক্রটির সন্ধান পেয়ে পুলিশে খবর দেয়। শফিকুল মোল্যা নামে এক ইজিবাইক চালককে কম দামে সাদা মাছ বিক্রির প্রলোভন দেখিয়ে অপহরণ করে একই স্থানে নিয়ে নির্যাতন চালানোর সময় এলাকাবাসী সিফাত খান, সাব্বির খান, অহিদুল কাজী, সাহাবুল শেখ ও সাগর মোল্যা নামের ৫ অপহরণকারীকে ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা তাদেরকে বেধড়ক মারপিট করে। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন এবং চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোণায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় গ্রেফতার-৬

ইসরায়েল ‘লাল রেখা’ অতিক্রম করেছে: জাতিসংঘে চীনের ক্ষোভ

ময়মনসিংহ থেকে ৫৯ হাজার লিটার ভোজ্য তেল উদ্ধার, জেল জরিমানা

আর চুপ থাকার পরিবেশ নেই: ঢাকার অচলাবস্থা নিয়ে উপদেষ্টা আসিফের ক্ষোভ

সিলেটে সীমান্তের ওপারে ঝুলে রইল বাংলাদেশির লাশ

পাবিপ্রবিতে পাঠকবন্ধুর নবীন বরণ অনুষ্ঠিত 

আলহামদুলিল্লাহ কিডস্ ক্রিয়েশন টিভির কনটেস্টে রানার্সআপ ধল প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষার্থী

সমাজ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস দূর করতে হবে: জামায়াত নেতা লিটন

নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে 

গুচ্ছতেই থাকছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়