বুধবার, 5 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

স্বাধীনতার পর যশোরে প্রথম পুলিশ প্রশাসনের প্রধান নারী এসপি রওনক জাহান

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
বুধবার, ৫ মার্চ ২০২৫ - ১:৪৩ পূর্বাহ্ন

স্বাধীনতার পর যশোরের পুলিশ প্রশাসনের প্রধান হিসেবে  প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন রওনক জাহান। মঙ্গলবার (৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। এর আাগে তিনি ডিএমপির উপকমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন।

 

রওনক জাহান যশোরে প্রথম ৫১তম পুলিশ সুপার হিসাবে যোগদান করবেন। স্বাধীনতার পর যশোর জেলার যে কয়জন পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন তারা সকলেই পুরুষ ছিলেন। স্বাধীনতার ৫৩ বছর পর এই প্রথম পুলিশ প্রশাসনের প্রধান হিসেবে নারী এসপি পদে নিয়োগ পেলেন ২৭ বিসিএস পুলিশ কর্মকর্তা ও নেত্রকোণা জেলার পূর্বধলার সন্তান রওনক জাহান।

রওনক জাহান দীর্ঘদিন ধরে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে তিনি পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন।

অপরদিক একই প্রজ্ঞাপনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখসহ পুলিশের বিভিন্ন শাখার ১৮ কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে তিনজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, সাতজন ডিআইজি এবং আটজন পুলিশ সুপার রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। যশোরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর রওনক জাহান জেলার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন বলে এ জেলার মানুষ ধারণা করা হচ্ছে।

এদিকে যশোরের বর্তমান পুলিশ সুপার  মো. জিয়াউদ্দিন আহম্মেদকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত এসপি হিসেবে বদলি করা হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত