বুধবার, 23 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবি রিসার্চ সোসাইটির নবীন বরণ ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ - ৫:৫৭ অপরাহ্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গবেষণাভিত্তিক সংগঠন যবিপ্রবি রিসার্চ সোসাইটির  নবীন সদস্যদের বরণ ও গবেষণার প্রাথমিক ধারণা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার (২২ এপ্রিল‌) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে এ সেমিনারের আয়োজন করা হয়। যা বিকাল ৩ টা থেকে শুরু হয়ে ৪ টা পর্যন্ত চলে। উক্ত সেমিনারে সভাপতি’র দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: রাফিউল হাসান। 

 

গবেষণা সেমিনারে কিনোট স্পিকার হিসেবে ছিলেন  বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তাপস কুমার চক্রবর্তী। এ সময় তিনি নবীনদের মাঝে বিভিন্ন গবেষণা মূলক বিষয় তুলে ধরেন।

 

সভাপতির বক্তব্যে রাফিউল হাসান বলেন, প্রথমেই রিসার্চ সোসাইটিকে ধন্যবাদ দিতে চাই এমন একটি আয়োজন করার জন্য। বিদেশে উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য রোডম্যাপ আছে এগুলো যদি আমরা সঠিক ভাবে না জেনে থাকি তাহলে এগুলো আমাদের হাতছাড়া হয়ে যাবে।  তাছাড়া বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়ন টেকসই করতে বিভিন্ন উন্নত প্রযুক্তি সম্পর্কে জানতে হবে। এ জন্য আমাদের আধুনিক গবেষণা ও গবেষণা বিষয়ক বিভিন্ন তথ্য  সর্ম্পকে জানতে হবে। গবেষণার জন্য দিকনির্দেশনা খুবই প্রয়োজন। যা আমরা এধরনের সেমিনার থেকে পেতে পারি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শহিদ সেনা ও স্থানীয় সরকার দিবসে নাগেশ্বরীতে আলোচনা সভা ও শোভাযাত্রা

শেকৃবিতে শিবিরের গণ ইফতার আয়োজন

নাগেশ্বরী উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

হলের ছাত্রদের মতামতের আলোকে সাজানো হবে আশরাফুল হক হলের লাইব্রেরি- প্রভোস্ট

৭ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের মানববন্ধন:

শেখ হাসিনার ফাঁসির দাবিতে আমরন অনশনে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বরগুনার তালতলীতে বিএনপির দু’গুরুপে ভিন্ন ভিন্ন ভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছেন

জমকালো আয়োজনে হাবিপ্রবিতে দীপাবলি পালন

পাঁচবিবি সীমান্তে বিজিবির মাদক উদ্ধার