শনিবার, 4 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে ১৫ লক্ষাধিক মানুষের উপস্থিতি শেষ হয়েছে তাফসিরুল কুরআন মাহফিল

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
শনিবার, ৪ জানুয়ারি ২০২৫ - ৬:৩৩ অপরাহ্ন

স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা চাই স্বাধীন সার্বভৌম ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ –ড.মিজানুর রহমান আজহারী

প্রচন্ড শীত উপেক্ষা করে ধর্ম মুসল্লিরা শুক্রবার (৩ জানুয়ারি) জড়ো হয়েছিলেন যশোর শহরতলীর পুলেরহাটে আদ্ব-দ্বীন ফাউন্ডেশন হাসপাতাল চত্বরে। আন্তর্জাতিক ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারীর আলোচনা তাফসিরুল কোরআন শোনার জন্যেই।

ইসলামিক স্কলার ড.মিজানুর রহমান আজহারীর ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কুরআন ও সুন্নাহর আলোকে মহানবী (সা:) দশটি নির্দেশনা তুলে বলেছেন, ‘স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। গত ১৫ বছরে উন্নয়নের নামে প্রায় পৌনে ৩ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। লুটপাটের কারনে দেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেয়া হয়েছে।’  

ড. মিজানুর রহমান আরও বলেন, ‘ইসলাম দিয়ে আমাদের জীবন ও পরিবারকে সাজাতে হবে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না, সমাজ ও রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য কোরআনের আইন চাই। সরকার যেন মানবসম্পদ উন্নয়নে যত্নশীল হয়।’

তিনি আরো বলেন, বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। এদেশের সংসদ, বঙ্গভবন, সরকারি অফিসে কলেমার পতাকা উঠুক আমরা চাই। মানুষ চাইলে বিশ্বজয় করতে পারে। মানুষকে কেউ হারাতে পারে না। আল্লাহ আমাদেরকে জনসংখ্যা দিয়েছেন। এ জনসংখ্যা অনেক বড় সম্পদ। এটা আমাদের জন্য অভিশাপ না, আশীর্বাদ। আমাদের জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে বাংলাদেশ যে অবস্থানে আছে তার চেয়ে ২০ গুণ উন্নতির শিখরে চলে যাবে।’ 

তিনি আরও বলেন, ‘মানব সম্পদের উন্নয়ন করতে হবে। একটি দেশের মানুষের জ্ঞান, তাদের দক্ষতা কীভাবে বাড়ানো যায় সেই লক্ষ্যে কাজ করতে হবে। মানবসম্পদ হচ্ছে একটি দেশের সবচেয়ে শক্তিশালী পুঁজি। 

প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদের চেয়েও দামি সম্পদ হচ্ছে মানবসম্পদ। আল্লাহপাক দয়া করে আমাদের এই মানবসম্পদ দিয়েছেন। এই মানুষগুলোকে সোনার মানুষ বানাতে হবে। মানুষ পারে না এমন কিছু নেই। তাই মানুষকে প্রশিক্ষিত করতে হবে। যথাযথভাবে তাদের গড়তে হবে।’ রসুলুল্লাহ (স.)-এর জীবনী থেকে মানবসম্পদ ব্যবহারের উদাহরণ টেনে আজহারী বলেন, ‘আমরা যদি মানবসম্পদের সঠিক ব্যবহার করতে পারি বাংলাদেশের চিত্র পাল্টে দিতে পারবো। প্রতিটি মানুষ অনন্য। যত্ন নিলে, যথাযথ পরিচর্যা করলে মানুষ বিশ্বজয় করতে পারে।’

ড. মিজানুর রহমান আজহারীর বয়ান শুরুর আগে যশোরবাসীকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের ছেলে ও দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, আন্তর্জাতিক ইসলামিক চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী স্বাগত জানিয়ে বলেন, ৫আগস্ট হয়েছেই বলে আজ শহরের পুলেরহাট  মুসল্লিদের মিলন মেলায় পরিণত হতে পেরেছে। সকাল থেকে মুসল্লিরা কষ্ট সহ্য করে মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সাধুবাদ জানান। তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বলেন শুধু ওয়াজ মাহফিল শুনলেই হবে না।  ড. মিজানুর রহমান আজহারীর ইসলামিক বক্তব্য জীবনে ধারণ করতে হবে। তবেই মানুষ সফলকাম হবে।’

আপর দিকে, মাহফিলকে ঘিরে প্রায় ১৫ লক্ষাধিক মানুষের ঢল নামে সেখানে। খুলনা বিভাগের দশ জেলার মানুষ স্রোতের মতো আসতে থাকে মাহফিলস্থলে।

দুপুরের মধ্যেই ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বন্ধ করে দেওয়া হয় প্রবেশের জন্যে তৈরি চারটি গেট। মুসল্লিরা অবস্থান নেন আশপাশের এলাকাগুলোতে।  সন্ধ্যা পার হয়ে গেলেও মানুষের স্রোত আরো বাড়তে থাকে। যার প্রভাবে জেলা শহরের দক্ষিণাঞ্চলের পুরো অংশ মানুষের মেলায় পরিণত হয়। পাড়া-মহল্লাগুলোতে সাদা কাপড় টাঙিয়ে স্থাপিত মনিটরে সরাসরি সম্প্রচার দেখা যায়।

দেশের ছয়জন স্কলারদের উপস্থিতিতে পুলেরহাটে তিনদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয় গত বুধবার (১ জানুয়ারি)। আদ্ব-দ্বীন ফাউন্ডেশন এই মাহফিলের আয়োজন করে। প্রথম দুদিন আলোচনা করেন আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, আল্লামা মামুনুল হক, মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হামজা।

শুক্রবার প্রথমে আলোচনা করেন শায়খ আহমাদুল্লাহ। শেষ বক্তা ড. মিজানুর রহমান আজহারী আলোচনা শুরু করেন রাত ৯টার দিকে তাহলে রাত সাড়ে ১১ টা পর্যন্ত। 

প্রথম দুদিন মাহফিলে মুসল্লিদের স্বাভাবিক উপস্থিতি থাকলেও শুক্রবার সকাল থেকেই মানুষের যেন স্রোত নামে মাহফিল স্থানে।

আয়োজকরা জানিয়েছেন, যশোরের বিভিন্ন উপজেলা ছাড়াও মাহফিলে উপস্থিত হয়েছেন, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বাগেরহাট, খুলনা, ফরিদপুর, গোপালগঞ্জ, পিরোজপুরের মানুষ।

প্রতিটি স্থান থেকেই পুরুষের পাশাপাশি নারীরাও মাহফিল শুনতে আসেন।

যশোরের সাধারণ মানুষরা বলেছেন, অতীতে আর কখনো কোন অনুষ্ঠানে এত মানুষের উপস্থিতি দেখা যায়নিএই জেলায়। তবে, জেলাবাসীর ধারণা এই সংখ্যা আরও বেশি।

এদিকে,সন্ধ্যা ৭টার দিকে মাহফিল চত্বরে প্রবেশদ্বারে হঠাৎ ধাক্কাধাক্কি শুরু হয়। ধাক্কাধাক্কিতে ২০জনের আহত হয়েছেন। আহত এর মধ্যে দশজনকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। 

হাসপাতালে ভর্তিদের মধ্যে নয়জনের নাম জানা গেছে। তারা হলেন- মইনুল ইসলাম (৩২), ওসমান গণী (১৮), জিয়ান (২১), মারজান (১৮), ইব্রাহীম (৪০), মাসুদ (২৬), সাইদুল (২৮), লাবলী (৩০) ও আফিফা (১৪)।

শনিবার সকালে হাসপাতলে চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, অধিকাংশের বুক এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। তবে সকলেই আশঙ্কা মুক্ত। যারা ভর্তি হয়েছিলেন থাকলে তবে বাড়ি ফিরে গেছেন।

আহতরা জানান, তারা শুক্রবার পুলেটহাটে মিজানুর রহমান আজহারীর ওয়াজে এসেছিলেন। মেইন গেট তালাবদ্ধ থাকায় তারা সবাই গেটের বাইরে অপেক্ষা করছিলেন। হঠাৎ সেখানে ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে পেছনে দাঁড়িয়ে থাকারা সামনে এগোতে চেষ্টা করলে হট্টগোল শুরু হয়। এ সময় পেছন থেকে ধাক্কায় সমানে দাঁড়িয়ে থাকারা মাটিতে পড়ে পদদলিত হন। পরে স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জুবাইদা ইসলাম বলেন, আহতরা সবাই পদদলিত হয়ে আহত হয়েছেন। আহতদের মহিলা ও পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবির কর্মচারীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোনাগাজীতে জুলাই শহীদ স্মরণে পাঠাগার উদ্বোধন

হাবিপ্রবির একাডেমিক কাউন্সিল এজেন্ডায় জায়গা পায়নি শিক্ষার্থীদের সমস্যাগুলো

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

ফুলবাড়ীতে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

ইবিতে “ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতির” পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি মুক্তারুল, সম্পাদক জোবায়ের

বশেমুরবিপ্রবিতে ইন্টারনশনাল একাউন্টটিং ডে পালিত

হবিগঞ্জ মেডিকেল কলেজ স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ

রোনালদোর দ্বিতীয়ার্ধের গোলেই সমতা, ট্রাইব্রেকারে পর্তুগালের শিরোপা জয়

স্বপ্নের রক্তচুক্তি