বুধবার, 5 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

অসহায় বাউফলের আলী হাসান, দানশীলদের কাছে সাহায্যের আহ্বান

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ - ২:১৩ পূর্বাহ্ন

জীবন কার কোথায় থমকে দাড়ায় তা সৃষ্টিকর্তাই ভালো জানেন। পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী গ্রামের বাসিন্দা আলী হাসান (২৪)। অভাব অনটনের সংসারে পড়াশোনা হয়নি তার। ছোট বেলা থেকেই সংসার চালাতে বাবার সাথেই নদীতে মাছ ধরতেন আলী হাসান। কিন্তু তাতেও সংসার ভালোভাবে চলছিল না। অতঃপর সংসার একটু ভালোভাবে চালানোর জন্য চলে যায় রাজদানী শহর ঢাকায়। চাকুরী নেন “তুষার কাটিং” নামের একটি সিট কাটিং দোকানে। আশা ছিল সংসার তার এবার খুব সুখে থাকবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। প্রায় দেড়-বছর আগে তার চাকুরীতে কর্মরত থাকা কালীন পায়ের উপর একটি সিট বান্ডিল ছিটকে পরে। তার পায়ের হাটু সহ পুরো পায়ে মারাত্মক ভাবে আঘাত পায়। তার চলাচল পুরো বন্ধ হয়ে যায়। সঙ্গী হয় হুইল চেয়ার। 

আলী হাসানের পরিবারে তার মা-বাবা, স্ত্রী সহ একটি সন্তান রয়েছে। প্রথমদিকে তার পায়ের চিকিৎসা করানোর জন্য “তুষার কাটিং” সাহায্য করলেও পরবর্তীতে তারা আর কোনো সাহায্য করেন নাই বলে জানান আলী হাসান। আলী হাসান আরো বলেন, তার এই করুণ অবস্থায় তার পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন অতিবাহিত করছেন। সাহায্য করার তেমন কেউ নেই। সমাজের উচ্চ পর্যায়ের মানুষও সাহায্যের হাত বাড়িয়ে দেন নাই। চোখের পানি গাল বেয়ে পরছে আলী হাসানের। এই পানি মুছে দেয়ার মতো যেন কেউ নেই। আলী হাসান সাহায্য চেয়েছেন সমাজের দানশীল মানুষের কাছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাবিতে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালিত

বাকৃবিতে আয়োজিত হলো মৎস্য শিকার প্রতিযোগিতা

সংবাদ প্রকাশের পর বহিষ্কার হলেন পাবিপ্রবির ছাত্রদল নেতা

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার মাটি সরবরাহে ধ্বংস হচ্ছে জমির টপ সয়েল ও রাস্তাঘাট

শহীদ আজিজ হলের ক্যান্টিনে নিম্নমানের খাবার, ভোগান্তিতে শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য তারুণ্য উৎসবের আয়োজন

পেটের সমস্যায় বারবার ওষুধ নয়, ইসবগুলের ভুসিই হতে পারে সেরা বিকল্প

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টার প্রতিবাদে হবিগঞ্জ জেলা ছাত্রদলের মানববন্ধন

সারাদেশে অস্থিতিশীল পরিবেশ, রাবিতে বিক্ষোভ; স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা

শার্শায় বন্যপ্রাণী তক্ষকসহ ২ পাচারকারী আটক