বুধবার, 14 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো তারুণ্যের বৈশাখ ১৪৩২

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বুধবার, ১৪ মে ২০২৫ - ১:০১ পূর্বাহ্ন

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো তারুণ্যের বৈশাখ ১৪৩২

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে অনুষ্ঠিত হলো 'তারুণ্যের বৈশাখ ১৪৩২'। ১৩ মে (মঙ্গলবার) ঢাকার মিরপুরস্থ শহীদ মোয়াজ্জেম হলে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন কমোডর নিয়ামুল হাসান বেলা ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে সাজানো হয় পুরো আয়োজনস্থল। শিক্ষার্থীরা একের পর এক নাচ, গান ও অভিনয়ের মধ্য দিয়ে অতিথিদের মনোমুগ্ধকর পরিবেশ উপহার দেন।

এছাড়া, বাংলার ঐতিহ্যবাহী খেলার মধ্যে হাঁড়ি ভাঙা, বিস্কুট দৌড়, মোরগ লড়াইসহ নানা খেলার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের জন্য পিঠাপুলি, শরবত সমারোহ, কসমেটিকস, চিত্রাঙ্কন ও বইয়ের স্টলসহ নানা ধরণের স্টলও স্থাপন করা হয়। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এসব স্টলে অংশগ্রহণ ও কেনাকাটা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কমোডর নিয়ামুল হাসান স্যার বলেন, 'উৎসব আমেজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে মিল বন্ধন ও সৃজনশীলতার বিকাশ করছে তার শক্তি প্রশংসনীয়। আশা করি শিক্ষার্থীরা প্রায় সকল বিষয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নাম দেশ ও সারা বিশ্বে ছড়িয়ে দিবে।'

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কালচারাল ক্লাবের সভাপতি তৌফিকুল ইসলাম আশিক বলেন, 'এমন আয়োজন যেমন সবাইকে উৎফুল্ল রাখে, তেমনি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে জানার সুযোগ করে দেয়। আমরা আগামীতেও এমন উৎসব আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখব।'

খালিদ হাসান , মেরিটাইম প্রতিনিধি 
ফোন – 01521788540 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের ৪ দিনব্যাপী দ্রুত আয় বর্ধনমূলক প্রশিক্ষণ

মোসাদের সঙ্গে সম্পৃক্ত ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান

বিএনপি’র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেলেন অধ্যাপিকা নার্গিস বেগম।

ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েফেয়ার ফাউন্ডেশনের রাজশাহী জেলা সম্মেলন 

আন্ত:জেলা ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করেছে যশোর ডিবি

বৈশাখের রঙে রঙিন ডিআইইউ, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক উৎসব উদযাপন

রাজশাহীর বাজারে এসেছে লিচু

যুগ যুগ ধরে বাঁশের নানান ব্যবহার

রাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী কুরআন উপহার কর্মসূচি

সাবেক প্রতিমন্ত্রীর রাজনৈতিক পিএস রাশেদ গ্রেপ্তার