রবিবার, 22 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবির প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ২২ জুন ২০২৫ - ৯:২৩ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাবের উদ্যোগে রোববার (২২ জুন) বিকেল চারটায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. মো. শামীম আহসান, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক নাজমুল হুদা শিথিল, অন্যান্য সদস্য ও শিক্ষানবিশ সদস্যরা।

পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সোহেল বলেন, “পাবিপ্রবি প্রেসক্লাব দেশের গণমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উপস্থাপনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও কাজ করে থাকে। তারই অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের মানুষ বনায়নে উদ্বুদ্ধ হোক।”

সাধারণ সম্পাদক নাজমুল হুদা শিথিল বলেন, “গাছ লাগিয়ে আমরা অনেক আনন্দিত। যদি সবাই এভাবে গাছ রোপণ করে, তাহলে দেশের আবহাওয়ায় ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বাড়ুক এবং সবাই পরিবেশ রক্ষায় এগিয়ে আসুক।”

উল্লেখযোগ্য যে, এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতাও গড়ে তোলে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধা জেলা পরিষদের এডিপি প্রকল্পে পলাশবাড়ীতে ব্যাপক অনিয়মের অভিযোগ

মানিকগঞ্জে বজ্রপাতে ১ জনের মৃত্যু

শেকৃবি থেকে গ্রেফতার আ.লীগের লিফলেট বিতরণকারী সেই মুকিব মিয়া

বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে পবিপ্রবিতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

শেকৃবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

ধাপকাই প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মতে নতুন পাঠ্যবইয়ের মান প্রশংসনীয়

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সীরাত কনফারেন্স আয়োজন

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে প্রধান ডাকঘরের নৈশপ্রহরীর রহস্যজনক মৃত্যু, স্ত্রীর দাবি হত্যা