শনিবার, 22 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জনগণের আস্থার দল বিএনপি-যশোর জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমান, ২য় অধিবেশনের ভোটগ্রহণ শুরু

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ - ২:৫৯ অপরাহ্ন

যশোর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, “বিগত স্বৈরাচার সরকার দেশের রাষ্ট্র কাঠামো ধ্বংস করেছে। বিএনপি ৩১ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছে, যা ভবিষ্যতে বাস্তবায়ন করা হবে।” তিনি আরও উল্লেখ করেন, বিগত সরকার বিএনপির ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তবে বিএনপির কোনো কর্মী অন্যায় করলে, তার বিরুদ্ধে দলই ব্যবস্থা নেবে। তিনি নেতাকর্মীদের আহ্বান জানান, ৩১ দফা রাষ্ট্র সংস্কারের কথা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বিএনপি যখনই ক্ষমতায় এসছে তাদের সকল কার্যক্রম,পরিকল্পনা  স্বল্প সময়ের মধ্যে সমাপ্ত করার চেষ্টা করেছে। তবে সময় স্বল্পতার কারণে কিছু কার্যক্রম ও পরিকল্পনা সমাপ্ত করতে পারিনি। কিন্তু জনগণের হক আদায় করেছে। আজ তাই বিএনপি জনগণের আস্থা দলে পরিণত হয়েছে।’

শনিবার সকাল সাড়ে ১০ টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন।

জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপত্তিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্তী কুমার কুন্ডু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য অমলেন্দু দাস অপুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন । অনুষ্ঠানের শুরুতে বিএনপির শহীদ নেতাদের স্মরণ করা হয় এবং তাদের রুহের মাগফেরাত কামানায় দোয়া করা হয়। সাংগঠনিক বিষয়য়ে আলোচনা করেন জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু।

এদিকে যশোর শহরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানস্থ আলমগীর সিদ্দিকী হলে দ্বিতীয় অধিবেশনের ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল  ৫ টা পর্যন্ত। কে আসছেন জেলা বিএনপির নতুন নেতৃত্বে তা এখন শুধু সময়ের অপেক্ষা।

উল্লেখ্য, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন দলের সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান এবং যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ। সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়ছেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদ্য বিদায়ী কমিটির সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম ও সাবেক ছাত্রনেতা শহিদুল বারী রবু। বিএনপি নেতাকর্মীদের মতে, সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, তবে ত্যাগী ও যোগ্য নেতারাই জয়ী হবেন বলে তাদের প্রত্যাশা। যশোর জেলার ৮টি উপজেলা ও ৮টি পৌর বিএনপির ১৬১৬ জন কাউন্সিলর সদস্য ভোট প্রদান করবেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যশোরে কৃষকদল সভাপতিকে গুলি করে হত্যা

যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

হাবিপ্রবিতে ‘Solidworks Contest’ আয়োজিত

বাংলা নববর্ষ উপলক্ষে যবিপ্রবিতে রচনা প্রতিযোগিতার আয়োজন

বর্তমান ক্যাম্পাস নিয়ে বিনিময় চুক্তি বাতিল চায় জবি ছাত্রদল   

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি সরকার

তহশিলদার রাশেদুল এর সীমাহীন দুর্নীতিতে হয়রান সেবা গ্রহীতারা

শ্রমিকবান্ধব ও ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শ্রমিকজনতাকে কাজ করতে হবে: শাহজাহান চৌধুরী

ডিআইইউ’র “ল” বিভাগের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাকৃবির সোহরাওয়ার্দী হলে র‍্যাগিংয়ের অভিযোগে ২৮ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার