মঙ্গলবার, 29 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে চুড়ান্ত ভর্তি শেষে আসন ফাঁকা ১০৩ টি

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ - ৪:৪০ অপরাহ্ন

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আসন ফাঁকা আছে ১০৩টি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

একাডেমিক শাখা সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ৮ টি অনুষদের অধীন ৩৬টি বিভাগে মোট আসনসংখ্যা ২ হাজার ৩৭০। এর মধ্যে ২২৬৭ শিক্ষার্থী চুড়ান্ত ভর্তি সম্পন্ন করেছে। বর্তমানে ১০৩ টি আসন ফাঁকা আছে। যার মধ্যে A ইউনিট তথা বিজ্ঞান বিভাগে ২৫ টি, B ইউনিট তথা মানবিক বিভাগে ৪৫ টি এবং C ইউনিট তথা বানিজ্য বিভাগে ৩৩ টি আসন ফাঁকা আছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র D ইউনিটে কোনো আসন ফাঁকা নেই।

একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার শহিদুল ইসলাম বলেন, ফাঁকা আসনের বিষয়ে পরবর্তীতে গুচ্ছ কমিটি যেই সিদ্ধান্ত নিবে সে অনুযায়ী আসন পূরণ করা হবে। তবে আগামীকাল আমাদের একটি মিটিং আছে সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ২ নভেম্বর।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শহীদ আবু সাঈদের কবরে রাবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

প্রবাসীর ঘরে চুরি, লোক জানাজানিতে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি

হাবিপ্রবিব কনজুমার ইয়ুথ’র নতুন সভাপতি নাজমুল, সম্পাদক সুমন

পবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

চরের ৪৫০০ হতদরিদ্র পরিবারে কোরবানির আনন্দ পৌঁছে দিচ্ছে যাকাত ফাউন্ডেশন

পাঁচবিবিতে বিয়ের প্রলোভনে কুলির মেয়েকে ধর্ষণ, থানায় অভিযোগ

পাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

রাবিতে জাতীয়তাবাদী সহায়ক কর্মচারী ফোরামের সভাপতি সইজুদ্দিন, সম্পাদক পিয়ারুল

বশেফমুবিপ্রবি’তে আন্দোলনের তোপে ছাত্রদলের কেন্দ্রীয় তিন নেতা, ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধে অনড় সাধারণ শিক্ষার্থী

জনগণকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান