বুধবার, 13 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিজনেস প্রিমিয়ার লীগের নিলাম অনুষ্ঠিত

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ - ২:২৫ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের অন্ত:অনুষদীয় ক্রিকেট টুর্নামেন্ট বিজনেস প্রিমিয়ার লীগ এর নিলাম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে এ নিলাম অনুষ্ঠিত হয়। বিজনেস প্রিমিয়ার লীগ’২৫ এর সার্বিক দায়িত্বে রয়েছে ব্যবসায় প্রশাসন অনুষদ এর ২০২০-২১ সেশন অরিঞ্জয়-১৮।

নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডীন অধ্যাপক আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা ল্যাঙ্গুয়েজ ও কমিউনিকেশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. জিল্লুর রহমান, ফিন্যান্স ও ব্যাংকিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. কুমার দেবাশীষ দত্ত ও অধ্যাপক ড. মোঃ নুরুন্নবী, ইকোনোমিক্স ও সোসিওলজি ডিপার্টমেন্টের অধ্যাপক ড. অনুপ কুমার মন্ডল। নিলাম অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক আবুল বাশার খান। তিনি বলেন, উৎসাহ উদ্দীপনার সাথে খেলাধুলা মনকে চাঙ্গা রাখে একইভাবে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শারীরিক বিকাশ যেরকম হয় একইভাবে একটি দলে একজন অধিনায়কের তত্ত্বাবধানে অনেক শিক্ষার্থী থাকার মাধ্যমে দলগত কাজে গতিশীলতা আসে। একটি টুর্নামেন্টের শৃঙ্খলা বজায় রাখা হলো টুর্নামেন্টের সফলতার মূল। তিনি এই টুর্নামেন্টের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

এআইএস টাইটানস, এইএস স্পার্টানস, মার্ভেলাস মার্কেটিং, এমএসটি স্ট্রাইকার্স, এলসিএম ওয়ারিয়রস, এফবিকে লায়ন্স সহ মোট ৬ টি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য সময় জানুয়ারির প্রথম সপ্তাহ। উল্লেখ্য যে, গত দুই বিজনেস প্রিমিয়ার লীগ আসরের চ্যাম্পিয়ন মার্ভেলাস মার্কেটিং।

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

২০০ কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের মামলার অনুমোদন

রাবি প্রশাসনের সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশন কর্মকর্তার সৌজন্য সাক্ষাত

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে যবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বন্ধের আহ্বান

বাইক ছিনিয়ে নিতে বাইক রাইডারকে হত্যা: পিবিআই

হাবিপ্রবিতে রূপালী ব্যাংকের ঋণের সুদ হার বৃদ্ধি সহ নানাবিধ অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

বাকৃবিতে কৃষক প্রশিক্ষণ ও গাজর-টমেটোর বীজ ও চারা বিতরণ

প্রশাসন ও ছাত্রীদের উদ্যোগে খুলে ফেলা হলো পবিপ্রবির ফজিলাতুন্নেছা হলের নামফলক

বাঁচতে চায় বুটেক্স শিক্ষার্থী ইব্রাহিম

লংগদুতে, পার্বত্য ছাত্র পরিষদের পিসিসিপি’র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগের ১০৬টি কেন্দ্রে পরীক্ষার্থী ৭৮,৯৯৪ জন