শুক্রবার, 31 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গোপালগঞ্জে ট্রাক চাপায় চিকিৎসক নিহত, স্ত্রী আহত

প্রতিবেদক
রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ - ১২:০৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক অর্ঘ্য অমৃত মন্ডল নিহত হয়েছেন। এতে তার স্ত্রী চিকিৎসক প্রতিভা সরকার মিতু আহত হয়েছন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুরে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক অর্ঘ্য অমৃত মন্ডলের বাড়ি সাতক্ষীরায়। স্ত্রীকে নিয়ে তিনি ঢাকার ধানমন্ডিতে থাকতেন।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান, মোটরসাইকেলে করে চিকিৎসক দম্পতি সাতক্ষীরা থেকে ঢাকায় যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুরে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে চিকিৎসক অর্ঘ্য অমৃত মন্ডল ও তার স্ত্রী চিকিৎসক প্রভিতা সরকার মিতু গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক অর্ঘ্য অমৃত মন্ডলকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী চিকিৎসক প্রভিতা সরকার মিতুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার আবতাব জিলানী বলেন, “সড়ক দুর্ঘটনায় চিকিৎসক দম্পতি আহত হন। পরে তাদেরকে হাসপাতলে আনা হয়। তবে হাসপাতালে আনার আগে চিকিৎসক অর্ঘ্য অমৃত মন্ডল মারা যান। তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন কর্তৃক নবীন বরণ অনুষ্ঠিত

যবিপ্রবিতে ঝিনাইদহ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি লিখন, সম্পাদক ইসতিয়াক

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে মাদক সহ কারবারীকে আটক

পোরশায় ইসলামি আন্দোলন বাংলাদেশের উঠান বৈঠক

মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ফুলবাড়ী বণিক সমিতির পরিষ্কার অভিযান ও প্রচারণা

পবিপ্রবিতে আইটি স্কিল ডেভেলপমেন্ট শীর্ষক দিনব্যাপী সেমিনার

দখলে-দূষণে অস্তিত্ব সংকটে  চুনারুঘাটের চন্দনা খাল

হলে মাদকসেবিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যবিপ্রবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে মৎস্য অধিদপ্তরের ৩৯৫ পদে নিয়োগের দাবিতে মানববন্ধন

যবিপ্রবির এপিপিটি বিভাগের নাম ও ডিগ্রি পরিবর্তনের দাবিতে ক্লাস বর্জনের এক মাস