শনিবার, 4 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে প্রথমবর্ষ ভর্তি আবেদন স্থগিত: কারণ জানে না কেউ

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
শনিবার, ৪ জানুয়ারি ২০২৫ - ৯:১৬ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন সাময়িক স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে আবেদনের বিষয়ে বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত বিজ্ঞপ্তির ১(ক)- এ উল্লেখিত অনলাইনে প্রাথমিক আবেদন শুরুর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।’
প্রাথমিক আবেদন স্থগিত হওয়ার কারণ জানতে চাইলে জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার বলেন, “সব বিষয় সবসময় ব্যাখ্যা করে বোঝানো যায় না। যদি কারণ প্রকাশের প্রয়োজন হতো, তাহলে আমরা তা প্রকাশ করতাম।”
কর্মকর্তা-কর্মচারীদের কোনো চাপ আছে কি না – এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, “আমাদের সব ধরনের পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হয়। আপাতত আবেদন স্থগিত রয়েছে, এটিই গুরুত্বপূর্ণ।”
 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

খানসামায় জাতীয় সমবায় দিবস পালিত

তজুমদ্দিনে গৃহবধূ ধর্ষণে প্রকৃত দোষীদের শাস্তি দাবি ও অপপ্রচারের প্রতিবাদ

বিএসপি আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান‘ কবিতা মনুষ্যত্ব সৃষ্টি করতে পারে’

পোরশায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে ভাই ও বোন নিহত

বাগমারায় টিউবওয়েল থেকে বাহির হচ্ছে গ্যাস

বরগুনা জেলা আওয়ামী লীগ এর সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেফতার

যবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের নতুন শাখা প্রধান ইমাদুল হক প্রিন্স

বাকৃবির গবেষণা: ইউরোপিয়ান স্যাভয় ক্যাবেজের সফল উৎপাদন

হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ডায়াগনস্টিককে সিলগালা, দুইজনের কারাদণ্ড