মঙ্গলবার, 22 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সমাজসেবায় বিশেষ সম্মাননা পেল বেটার লিভিং ফাউন্ডেশন

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ - ৫:৪৬ অপরাহ্ন

সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে বেটার লিভিং ফাউন্ডেশনকে মর্যাদাপূর্ণ মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করেন জনাব মোহাম্মাদ মেহেদী হোসাইন ও জনাব শাহ নেওয়াজ রাজীব।

গত ১৯ এপ্রিল ২০২৫, শনিবার বিকালে রাজধানীর পুরানা পল্টনের ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল “মানবতার কল্যাণে মাদার তেরেসা” শীর্ষক আলোচনা সভা এবং মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫। এবারের আয়োজনে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য Better Living Foundation (BLF) বিশেষ সম্মাননা লাভ করে। অনুষ্ঠানটির আয়োজন করে মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. আহসান উল্লাহ, উপাচার্য ও ট্রেজারার, ইবাইস ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন; পীরজাদা শহীদুল হারুন, সাবেক অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয় এবং ড. বিকর্ণ কুমার ঘোষ, সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোঃ মনির হোসেন, উপদেষ্টা, মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল।

অনুষ্ঠানে মোট ৪০ জন গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা সাংবাদিকতা, শিক্ষকতা, নারী উদ্যোক্তা, আইন, সমাজসেবা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, এনজিও এবং সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন।

সমাজ সেবামূলক কাজের জন্য Better Living Foundation (BLF) এ সম্মাননা পদকটি পেয়েছেন। সংস্থাটি ২০১৮ সাল থেকে বৈষম্য মুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, দক্ষতা উন্নয়ন ও প্রকৃতি সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করে যাচ্ছে।

Better Living Foundation-এর লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে দেশের বর্ধিষ্ণু সম্পদ ও সুযোগগুলো সুষমভাবে সকল মানুষের মাঝে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তারা স্বল্পমূল্যে সঠিক চিকিৎসাসেবা পেতে সহায়তা , কেয়ারগিভার সহায়তা, মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থীদের জন্য কারিগরি প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, ছাদকৃষি আন্দোলন, পরিবেশ রক্ষায় ‘পলিথিনকে না বলুন’ কর্মসূচি এবং সাম্য প্রতিষ্ঠায় বৈষম্য দূরীকরণে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা মাদার তেরেসার আদর্শকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার মানবিক মূল্যবোধকে অনুসরণ করে সমাজে ইতিবাচক পরিবর্তনের ডাক দেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।

প্রতিবছরের মতো এবারও মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড আয়োজনটি সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে মানবতার চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে ইউএনও

নবীনদের আগমনে আনন্দের ঢেউ দোলা দিচ্ছে পাবিপ্রবি

পবিপ্রবিতে কোর্স ফর রোভার মেট এর উদ্বোধন

সুলতানা রাজিয়া হলের প্রাণী উচ্ছেদ বিজ্ঞপ্তি ঘিরে বাকৃবিতে বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের অফার প্রত্যাখ্যান ইবি শিক্ষার্থীর

বাহুবলে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধ শতাধিক, দোকানপাট ভাংচুর 

নাগেশ্বরীতে ফ্যাসিস্ট প্রভাবের বিরুদ্ধে ইউএনও বরাবর বিএনপির স্মারকলিপি প্রদান

পরীক্ষা দিতে এসে জাবিপ্রবিতে প্রশাসনের সহযোগিতায় পালিয়ে গেল ছাত্রলীগ নেতা

বাকৃবিতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ: পিএসসি সংস্কার ও প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির দাবি

ববিতে ‘সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্কের যাত্রা শুরু