রবিবার, 26 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবি দিবসে এন্টি ড্রাগ সোসাইটির সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ - ১২:১৪ পূর্বাহ্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিশ্ববিদ্যালয় দিবসে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও র‍্যালি করেছে বিশ্ববিদ্যালয়ের ক্লাব ‘এন্টি ড্রাগ সোসাইটি’।

 

শনিবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় দিবসের পিঠা ও আল্পনা উৎসবে মাদকসেবনের ক্ষতিকারক দিক উল্লেখ করে লিফলেট বিতরন করেন এন্টি ড্রাগ সোসাইটির সদস্যরা। পরবর্তীতে দুপুর ২ টায় যবিপ্রবির প্রধান ফটক থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত র‍্যালি করে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে র‍্যালিটি শেষ হয়।

 

এন্টি ড্রাগ সোসাইটির সভাপতি সুমন আলী বলেন, বেশিরভাগ নেশা ধূমপান থেকে শুরু হয়, তাই ক্যাম্পাসে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানাই, প্রকাশ্যে ধূমপানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে। পাশাপাশি, প্রক্টর ও হল প্রভোস্ট মহোদয়দের প্রতি আহ্বান জানাই হলে মাদক ও ধূমপানবিরোধী অভিযান চালানোর জন্য।

 

সংক্ষিপ্ত বক্তব্যে উক্ত ক্লাবের সাধারণ সম্পাদক আরমান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও খেলাধুলায় উন্নত হলেও মাদক ও অশ্লীলতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটি আমাদের প্রতিষ্ঠানের সুনাম ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। বিশ্ববিদ্যালয় দিবসে আমরা মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করেছি। তবে, শুধু এন্টি ড্রাগ সোসাইটির প্রচেষ্টা যথেষ্ট নয়, সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আমরা প্রশাসনকে অনুরোধ জানাই মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে এবং শিক্ষকদের প্রতি আহ্বান জানাই কোর্সের পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করতে। সাধারণ শিক্ষার্থীদের বলব, আপনাদের সচেতনতাই মাদক নির্মূলে প্রধান ভূমিকা রাখতে পারে

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মোল্লা কলেজের নারী শিক্ষার্থীর বাজে অঙ্গভঙ্গি, সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ

শহিদ সেনা ও স্থানীয় সরকার দিবসে নাগেশ্বরীতে আলোচনা সভা ও শোভাযাত্রা

শেকৃবি ইয়েস গ্রুপের নতুন কমিটি ঘোষণা

৭ বছরেও কাজ সম্পন্ন হয়নি ময়মনসিংহ স্টিল রাইস সাইলো

সোনারগাঁ উপজেলায় দখলবাজিতে জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

বাংলাদেশ বিমান বাহিনীতে বিদেশী সামরিক বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ নিচ্ছে -অ্যাডমিরাল এম নাজমুল হাসান

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

রাবি ছাত্রদলের উদ্যােগে ১টাকার পান্তা-ইলিশ পরিবেশন

ব্রিটিশ হাইকমিশনারের সন্তোষ, লন্ডনে ইউনূসের সফর প্রসঙ্গে ইতিবাচক বার্তা

হোসেনপুরে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার আটশত চারা বিতরণ শিক্ষার্থীদের হাতে ৪টি করে চারা তুলে দিলেন ইউএনও কাজী নাহিদ ইভা