মঙ্গলবার, 4 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেকৃবি থেকে গ্রেফতার আ.লীগের লিফলেট বিতরণকারী সেই মুকিব মিয়া

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:১৩ অপরাহ্ন

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে আলোচনায় আসা ও পরে গ্রেপ্তার হওয়া বিসিএস কর্মকর্তা মুকিব মিয়াকে আশ্রয়দানকারী দুই ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমান ও গোলাম সারোয়ারকে সাময়িক বহিষ্কার করেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের তথ্য জানায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের অনুমোদনক্রমে রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয় অভিযুক্ত মো ইলিয়াসুর রহমান ও গোলাম সারোয়ারকে চাকুরির শৃঙ্খলা পরিপন্থি আচরণ অর্থাৎ শেকৃবির জন্য প্রযোজ্য চাকুরি বিধি-সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) উপ-বিধিতে বর্ণিত ‘অসদাচরণ’ এর দায়ে উক্ত বিধিমালার ১২ (১) উপ-বিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ের চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

উল্লেখ্যে, সম্প্রতি আওয়ামী লীগের পোস্টার বিতরণ করা বিসিএস কর্মকর্তা মুকিব মিয়াকে ডিবি পুলিশের একটি টিম শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোয়েল ভবনের মো. ইলিয়াসুর রহমানের বাসা থেকে গ্রেপ্তার করেন। এরই প্রেক্ষিতে দুই ডেপুটি রেজিস্ট্রারকে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এ নিয়ে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর শিক্ষার্থীরা পৃথক পৃথক মিছিল বের করেন। বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের  নিকট এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এই নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বানিজ্য মেলায় মুল্য ছাড়, ক্রেতা টানার চেষ্টা

যশোরে ড্যাবের কমিটি নিয়ে মূল নেতাদের যমেক নেতাদের দ্বন্দ্ব

ভূরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান: দুটি ড্রেজার মেশিন ধ্বংস

নড়াইলে দুই ব্যক্তি খুন, আহত ৩০

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে বিভিন্ন কর্মসূচি পালিত

মাতৃভাষা দিবসে আয়োজিত হতে যাচ্ছে ইবি ছাত্রশিবিরের বিজ্ঞান উৎসব

দাবি আদায়ে সকল প্রকার একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা মেরিটাইম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

রাগবি ক্লাব কাপ ২০২৫: চ্যাম্পিয়ন এস.আর রাগবি

হামলাটি ছিল পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত, দাবি বুটেক্স শিক্ষার্থীদের

আইনজীবী রমজান আলীর মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত