শুক্রবার, 21 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুড়িগ্রামে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ: অনিয়মের অভিযোগে বিতর্কের ঝড়

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শুক্রবার, ২১ মার্চ ২০২৫ - ১১:০৬ অপরাহ্ন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রাম জেলায় ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জেলার ৪ লক্ষ ৬৯ হাজার ৪৯৯টি পরিবারের জন্য বরাদ্দকৃত ১০ কেজি করে মোট ৪ হাজার ৬৯৪ দশমিক ৯৯ মেট্রিক টন চাল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি করেছে। শুক্রবার ২১ মার্চ কালীগঞ্জ ইউনিয়নে ৪,৭২৬টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম চলমান থাকলেও অভিযোগ উঠেছে, প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে প্রভাবশালী মহল নিজেদের লোকদের মাধ্যমে চাল সংগ্রহ করছেন।

৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহজালাল অভিযোগ করেন, “আমার নামে স্লিপ থাকার কথা থাকলেও অন্য একজন সেই স্লিপ ব্যবহার করে চাল নিয়ে গেছেন।” এদিকে স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান জানান, “স্লিপে সুবিধাভোগীর নাম না থাকায় ব্যবসায়ীরা সেগুলো কিনে চাল তুলে নিচ্ছেন। আমরা যারা গরিব মানুষ, তারা চাল পাচ্ছি না।” ৬ নম্বর ওয়ার্ডের বেলাল বলেন, “চেয়ারম্যান-মেম্বাররা নিজেদের লোকজন দিয়ে চাল উত্তোলন করছেন। এতে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন।”

অনিয়মের বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার নুর কুতুবুল আলম মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, “আপনাদের যা করণীয়, তাই করুন।” ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ব্যাখ্যা দেন, “আমি সারারাত বাড়ি বাড়ি গিয়ে স্লিপ বিতরণ করেছি, তাই নাম লেখার সুযোগ পাইনি। এর বাইরে আমি কিছু বলতে চাই না।”

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ জানান, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অনিয়ম প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সাধারণ মানুষদের দাবি সঠিকভাবে চাল বিতরণ নিশ্চিত করে যেন প্রকৃত দুঃস্থ পরিবারগুলো এই সহায়তা পায়। প্রশাসনের কার্যকর পদক্ষেপই পারে ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে পৌঁছে দিতে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

OBE বাস্তবায়নে প্রস্তুত অর্থনীতি বিভাগ: মাভাবিপ্রবিতে কর্মশালা অনুষ্ঠিত

বছরের শুরুতে নতুন বই ও পুরস্কার তুলে দেন জেলা সদস্য মিনহাজ মুরশিদ

চার বছর পর খুবিতে সংগঠন মেলা, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রাজশাহীতে তিনদিনব্যাপী লোকনাট্য উৎসব শুরু

খানসামায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাবিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৬ শতাংশ

১২৬তম নজরুল জয়ন্তী উপলক্ষ‍্যে দুইদিব‍্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিন সম্পন্ন হয়েছে আজ

যশোরে বোমা বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্যে খাদিজার মৃত্যু

সরকারের সাথে সংঘাতে গিয়ে বিএনপির লাভ হবেনা-বেগম জিয়া

নতুন দলের শীর্ষ ৯ পদের ৮ জনই ঢাবি শিক্ষার্থী!