বৃহস্পতিবার, 23 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চট্টগ্রামে জাতীয় নাগরিক কমিটির মানববন্ধন কর্মসূচি পালন

প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ - ৫:১৬ অপরাহ্ন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি: 
গনঅভ্যুত্থানে শহীদদের জন্য খতমে কুরআন, দোয়া ও মানব মানববন্ধন মানববন্ধন কর্মসূচি পালন করে চট্টগ্রাম জাতীয় নাগরিক কমিটি।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় নাগরিক কমিটি পাঁচলাইশ, চট্টগ্রামের উদ্যোগে নগরীর ষোলশহর জামে মসজিদের খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় সদস্য – ইমন সৈয়দ বলেন,
আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে প্রায় দু’হাজারের অধিক আমার ভাই- বোন শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরন করেছেন,অন্ধত্ব বরন করেছেন। এত ত্যাগ এত আত্নত্যাগ এবং রক্তের উপর পারা দিয়ে আমাদের সামনে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। আমরা জাতীয় নাগরিক কমিটি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার-এর গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল জুলাই গনঅভ্যুত্থানে এতগুলো মানুষ যারা শহীদদের খুনে দায়বদ্ধ যারা এতগুলো মানুষকে পঙ্গুত্ব বরন করিয়েছেন, অন্ধত্ব বরন করিয়েছেন তাদের অতিসত্বর বিচারের আওতায় আনা। ৬ মাসের দীর্ঘ সময়েও তারা দেখার মত কোন ব্যবস্থা নিতে পারেননি।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে দায় স্বীকার করে জনগনের সহায়তায় আওয়ামী ফ্যাসিস্ট ও খুনিদেরদের বিচার নিশ্চিত করার দাবী জানান।
জেলা সংগঠক – ইরফানুল হক বলেন,
আওয়ামী লীগ ও শেখ হাসিনার ইতিহাস মানুষেকে নিপিড়ন ও জুলুম করার ইতিহাস। লাটিয়াল বাহিনী ও আওয়ামীদের দোসররা এখনো স্বাধীনভাবে ঘুরছে, হুমকি দিচ্ছে। আপনারা যারা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পূনর্বাসন করতে চান তাদের পরিনতিও ভয়াবহ হবে।
বায়েজিদ থানা প্রতিনিধি -সাহেদ ইকবাল চৌধুরী বলেন, বিচারের দাবীতে এভাবে রাস্তা দাঁড়ানোর কথা ছিল না। এখন যারা ক্ষমতায় আছেন তাদেরো এই বিষয়ে সোচ্ছার হতে হবে। শহীদ পরিবারের পক্ষ থেকে মনজুরুল হাসান মাহিম বক্তব্য রাখেন।
জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রামের বিভিন্ন থানার প্রতিনিধি এবং বিভিন্ন পেশায় লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মনজুরুল হাসান মাহিম।
বক্তারা এখনো খুনিদেরদের বিচার না হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারকে এর দায় স্বীকার করে পদত্যাগেরও দাবী জানান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নোবিপ্রবিতে নতুন বছরের কর্ম পরিকল্পনা নিয়ে উপাচার্যের ঘোষণা

ভাষা আন্দোলনের আলোচিত ও স্মৃতিময় স্থান ময়মনসিংহের বিপিন পার্ক নামফলক স্থাপনের দাবি

প্রকৌশলী নিয়োগে বৈষম্যের বিরুদ্ধে জাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শেকৃবিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন

বাকৃবিতে উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক শান্ত বর্মন

পাঁচবিবি সীমান্তে মদ ও গরুর ভ্যাকসিন জব্দ

কুড়িগ্রামে আওয়ামী লীগের দুই নেতা ও জমি-সংক্রান্ত মামলায় দুইজন গ্রেপ্তার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

খুবিতে শেষ হলো সংগঠন মেলা, শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে রোটারেক্ট ও বাঁধন

উলিপুরে ছাত্র নির্যাতনের ঘটনায় ওলামা লীগ সভাপতি গ্রেপ্তার