বুধবার, 8 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ময়মনসিংহে তারুণ্যের উৎসব উদযাপন

প্রতিবেদক
shafiel alam sumon
বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ - ৭:৫৩ অপরাহ্ন

‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ এই স্লোগানে ময়মনসিংহ জেলায় তারুণ্যের উৎসব২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য ্যালি তরুণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ বুধবার সকাল ১০ টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য ্যালি বের হয়। ্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে টাউন হলে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে বিভাগীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানেতারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশশীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ বলেন, আজকে এই নতুন বাংলাদেশ যেটা দেখছি সেটা তরুণদের বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে, তারপর অনেক চড়াই উৎরাই জুলাই বিপ্লবের মধ্যদিয়ে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। আমি শ্রদ্ধা জানাই সেই বীর সেনানিদের, শ্রদ্ধা জানাই ছাত্রজনতাকে, যারা আপন কলিজার রক্ত দিয়ে এই স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করেছেন। তিনি বলেন, তরুণরাই আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর। আমরা তরুণদের অগ্রাহ্যঅবহেলা করতে পারি না। তাঁদের উপরই ভরসা রাখতে চাই, যখন দেখি এই তরুণরাই দূর্গত মানুষের পাশে এসে দাঁড়াই তখন আশান্বিত হই। আনন্দে চিৎকার দিয়ে বলি এই তরুণরাই পারবেন। আমাদের রাজনীতি, আমাদের উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রে রাখতে হবে তরুণদের। কাজেই আমরা তারুণ্যের উৎসবে প্রতিজ্ঞা করতে চাই, তরুণদের মতেই আগামীর বাংলাদেশ গড়ে তুলবো।

 সভায় আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ জাবেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক  মোঃ হারুনঅররশীদ, জেলা জামায়াতের আমির মো: আব্দুল করিম, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শ্রী বকুল সূত্রধর মানিক, সমন্বয়ক মো: আশিকুর রহমান প্রমুখ।

জেলা প্রশাসক মুফিদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং নগরীর বিভিন্ন স্তরের নাগরিকসহ গণমাধ্যমকর্মী।

যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ময়মনসিংহ কার্যালয় অনুষ্ঠানটি বাস্তবায়ন করে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবি প্রেসক্লাবের আয়োজনে দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল

আশুরার দিনে নবীজির (সা.) শিক্ষা—ইবাদত ও রোজার মাধ্যমে আত্মশুদ্ধির ডাক

পদ ছাড়তে অফিস ভাংচুরের পরে উপাচার্যকে স্মারকলিপি ইবি ছাত্রদলের

জেএনইউসিসি উদ্যোগে ‘ম্যাপিং আউট ইউর ডিসিশন’ শীর্ষক সেমিনার আয়োজন

জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নেতৃত্বে আশিক ও হাবিব

ইরানের মিসাইল হামলায় কেঁপে উঠল ইসরায়েলের হাইফা

চট্টগ্রামে ছাত্রদলের গুলিতে আহত ২ শিবির-কর্মী…

ফুলবাড়ীতে প্রশাসনের বন্ধ করা ইটভাটা আবার চালু: পরিবেশ ও শিক্ষার ওপর প্রভাব।

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ক্রিকেটে কৃষিকে হারিয়ে চ্যাম্পিয়ন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদ 

ববিসাস’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত