বুধবার, 9 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাভাবিপ্রবিতে যৌথ প্রকল্পের শিক্ষা সফরে আসছে দক্ষিণ কোরিয়ান শিক্ষার্থীদের প্রতিনিধি দল

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ৯ জুলাই ২০২৫ - ৫:০৮ অপরাহ্ন

‎
‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বি

শ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে যৌথ প্রকল্পের শিক্ষা সফরে আসছেন দক্ষিণ কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।

‎
‎দক্ষিণ কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল ৮ জুলাই রাতে বাংলাদেশে এসেছে এবং আগামী ১১ জুলাই কোরিয়ান বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হ্যাং মুক চো সফর আসবেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল মাহমুদ।
‎
‎তিনি জানান, মাভাবিপ্রবি ও কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে চলমান একটি যৌথ শিক্ষা  প্রকল্পের অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন।
‎
‎প্রতিনিধি দলটি ১৪ জুলাই মাভাবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আনারুল আজীম আখন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকালীন সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করবে। 
‎
‎এই সফরের কার্যক্রম শেষে তারা আগামী ১৫ জুলাই ঢাকা ত্যাগ করবেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবি’র নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন

ইবিতে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত

হাবিপ্রবির একাডেমিক কাউন্সিল এজেন্ডায় জায়গা পায়নি শিক্ষার্থীদের সমস্যাগুলো

ইসফাহানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বুটেক্স সাংবাদিক সমিতি

আট দফা দাবিতে শেরেবাংলা নগর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

মানবতার সেবায় বাকৃবির রোটার‍্যাক্ট ক্লাব: ১০০ শীতার্ত পেল শীতবস্ত্র

ডিআইইউতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

যবিপ্রবির এপিপিটি বিভাগের নাম ও ডিগ্রি পরিবর্তনের দাবিতে ক্লাস বর্জনের এক মাস

গাজার শরনার্থীদের চিকিৎসা সহযোগিতায় মিশরের সাথে আস ফাউন্ডেশনের চুক্তি