শুক্রবার, 21 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বুটেক্স সাংবাদিক সমিতি

প্রতিবেদক
মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ - ৪:৩৩ অপরাহ্ন

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বুটেক্সসাস)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটি শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তাওসিক জারিফ সিয়াম, সহ-সভাপতি মো. যুবায়ের সিদ্দিকীসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ১৯৫২ সালের এই দিনে ১৪৪ ধারা ভেঙে বাংলা ভাষা রক্ষার আন্দোলনে নেমে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন। তাঁদের সাহসিকতা ও আত্মত্যাগের বিনিময়ে বাঙালি জাতি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে বিশ্বব্যাপী দিনটি পালিত হয়ে আসছে।

আজকের দিনে ভাষা শহিদদের আত্মত্যাগের গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন,
“১৯৫২ সালের এই ঐতিহাসিক দিনে আমাদের অকুতোভয় শহিদরা রক্ত ঝরিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছেন। বিশ্বের ইতিহাসে এটি এক অনন্য দৃষ্টান্ত, যেখানে ভাষার জন্য মানুষ প্রাণ উৎসর্গ করেছেন। তাঁদের এই আত্মত্যাগ আমাদের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর দায়িত্ববোধের কথা মনে করিয়ে দেয়।”

তিনি আরও বলেন,
“একজন সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব কেবল সংবাদ প্রচারেই সীমাবদ্ধ নয়, বরং শুদ্ধ ও সঠিক ভাষার ব্যবহার নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষার সৌন্দর্য ও বিশুদ্ধতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, যাতে ভাষার বিকৃতি ও অপব্যবহার রোধ করা যায়। এ বিষয়ে আমাদের সবারই সচেতন থাকা উচিত।”

সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যরাও ভাষা শহিদদের আত্মত্যাগ স্মরণ করে দিনটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং প্রত্যেকে একজন আদর্শ নাগরিক হওয়ার সংকল্প ব্যক্ত করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পরিবেশ দিবস পালিত

পবিপ্রবিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও মেলা অনুষ্ঠিত

যশোরে দুদকের মামলায় সাবেক এসআই ও তার স্ত্রী কারাগারে

ইবিতে গ্রীন ভয়েস কর্তৃক আয়োজিত নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

অফিসে না এসেও পদ টিকিয়ে রেখেছেন চেয়ারম্যান, সেবা বঞ্চিত সাধারণ জনগণ

সমসাময়িক ইস্যু নিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মশাল হাতে বিক্ষোভ মিছিল

যুব উন্নয়নে UNFPA ও যুব মন্ত্রণালয়ের যুগান্তকারী চুক্তি

নড়াইলে প্রতিবন্ধী ধর্ষণে ২ লাখে রফাদফার চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

পাবিপ্রবির শিখা অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবীজীর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

যশোরের চৌগাছায় নিখোঁজের দুই দিন পর ইজিবাইকচালকের লাশ উদ্ধার