রবিবার, 29 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বানেশ্বরে বৃক্ষরোপন কর্মসূচি পালন

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
রবিবার, ২৯ জুন ২০২৫ - ৭:২১ পূর্বাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর বানেশ্বর কলেজ মাঠে বৃক্ষ রোপন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য পৃথিবী গঠনের লক্ষ্যে রাজশাহীর পুঠিয়ায় নারীসহ শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার প্রদান ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’।

শনিবার (২৮ জুন) দুপুরে উপজেলার বানেশ্বর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় কলেজ মাঠ প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছ হিসেবে মেহগনি, আম, কাঁঠাল, পেয়ারা, নিম, জলপাই, তেঁতুল, খেজুর, আমলকি, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির ২০০টি গাছ রোপণ এবং স্থানীয়দের মাঝে উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ, কে.এম. নূর হোসেন নির্ঝর ফলজ গাছের চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বানেশ্বর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শওকত আলী, বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার যুগ্ম আহবায়ক মোকলেসুর রহমান বিজয়, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য শাহ সোহানুর রহমান ও মাসুদ পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান। বানেশ্বর এলাকায় ব্যাপক বৃক্ষরোপন করা হবে ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বিজয় দিবসে নানান কর্মসূচিতে মুখরিত বশেফমুবিপ্রবি ক্যাম্পাস

১৮ বছর পর চট্টগ্রামের প্যারেডে অনুষ্ঠিত হবে তাফসির মাহফিল:

বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

পাবিপ্রবির রসায়ন বিভাগে ‘ বাংলাদেশে এপিআই ডিপেন্ডেন্সি-অপরচুনিটি’ বিষয়ক সেমিনারের অনুষ্ঠিত

জুলাই বিপ্লবের নিহত ও আহতদের দায়ের করা মামলার দৃশ্যমান বিচার ও দ্রুত নির্বাচন দিতে হবে – মোঃ মমিনুল হক সরকার

রাজশাহীর দুর্গাপুরে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় নুরুজ্জামান লিটন 

চট্টগ্রামে ইসকন কর্তৃক আইনজীবী হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পূজা-অর্চনার মধ্য দিয়ে সরস্বতী পূজা সম্পন্ন

মাদকের বিরুদ্ধে গণঅভিযান নাগেশ্বরীতে ৭ বাড়িতে অগ্নিসংযোগ