বুধবার, 27 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবি সংলগ্ন নারী শিক্ষার্থীদের মেসে প্রক্টরের মতবিনিময়

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ - ১১:২২ পূর্বাহ্ন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন নারী শিক্ষার্থীদের মেসে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা। 

মঙ্গলবার (২৬ নভেম্বর)  রাত ৯ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টুডেন্ট মেসে তিনি নারী শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম। 

মতবিনিময় সভায় মেসে অবস্থান করা শিক্ষার্থীরা প্রক্টর স্যারের কাছে তাদের মেস সংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরেন এবং প্রক্টর তা শোনেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সরাসরি নারী শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের বিষয়ে ওই মেসের শিক্ষার্থীরা জানান, আমরা অনাবাসীক শিক্ষার্থীরা বিশেষত নারী শিক্ষার্থীরা মেস সংশ্লিষ্ট নানা সমস্যার সম্মুখীন হয়ে থাকি। অতিরিক্ত বিদ্যুৎ বিল বা মেসজনিত সমস্যাগুলো আজকে স্যার শুনেছেন এবং যে সমস্যাগুলোর সমাধান তাৎক্ষণিক দেয়া সম্ভব তা তিনি দিয়েছেন। বিশ্ববিদ্যালয় থেকে  নিয়মিত মেসগুলোকে মনিটরিং এর আওয়াতায় রাখা হলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশেই কমে যাবে। স্যাররা আজকে মেস এর শিক্ষার্থীদের সমস্যাগুলো শুনেছেন, আমরা সকলে অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। আশা করি মেস মনিটরিং এর এই ধারা অব্যাহত থাকবে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যার তুলনায় হল সংখ্যা অনেক কম হওয়ায় অনেক শিক্ষার্থীকেই মেসে অবস্থান করতে হয়। এতে করে পুরুষ শিক্ষার্থীদের তুলনায় নারী শিক্ষার্থীদের বেশি ভোগান্তি পোহাতে হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পাওয়ার পূর্বে নারী শিক্ষার্থীদের মেস ভাড়া বেশি হওয়া , বিদ্যুৎ বিল বেশি আসাসহ বিভিন্ন সমস্যা সম্পর্কে আমি অবহিত ছিলাম। তাই প্রক্টরের দায়িত্ব পাওয়ার পরই আমি সরাসরি মেসে থাকা নারী শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের সিদ্ধান্ত নিয়েছিলাম৷ আর সেই সিদ্ধাত বাস্তবায়নের জন্যই আজকে স্টুডেন্ট মেসে আসা। এরপর আমি পর্যায়ক্রমে বাকী মেসগুলোতেও যাবো এবং তাদের সমস্যা শুনে সেগুলো সমাধানের চেষ্টা করবো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের উদ্দীপনায় উদ্ভাসিত সোহরাওয়ার্দী কলেজের নবীন বরণ অনুষ্ঠান

যবিপ্রবিতে ইসলামিক নলেজ সিকার্স সোসাইটি কর্তৃক ”মাসিক হালাকাহ্” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

সিরাজগঞ্জের ফুলজোড় নদীতে নিখোঁজ হওয়া ০৩ বন্ধুর মরদেহ উদ্ধার

বাকৃবিতে আয়োজিত হলো মৎস্য শিকার প্রতিযোগিতা

বেরুবাড়ি ইউনিয়নে বিএনপির ইট বিতর্ক: এলাকায় চাঞ্চল্য

রুপগন্জে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

পবিপ্রবির নবনিযুক্ত প্রো-ভিসি প্রফেসর হেমায়েত জাহান ও ট্রেজারার প্রফেসর মো. লতিফ

দেশের দীর্ঘতম ভোলা-বরিশাল সেতুর নির্মাণ কাজ শুরু জানুয়ারিতে

ময়মনসিংহে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের সাবেক রেক্টর বিরুদ্ধে মানববন্ধন